বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বড়পর্দায় অভিষেক চাঁদনী সাহার, 'রক্তবীজ ২'-এ কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ মার্চ ২০২৫ ১৭ : ১৯Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: ১৪ বছরের অপেক্ষায় পর অবশেষে 'উইন্ডোজ প্রযোজনা সংস্থা'র হাত ধরে স্বপ্নপূরণ হতে চলেছে অভিনেত্রী চাঁদনী সাহার। 'রক্তবীজ ২' তে একজন 'আইএএস অফিসার'-এর চরিত্রে দেখা যাবে চাঁদনীকে। এই ছবির মাধ্যমে বড় পর্দায় প্রথম কাজ হতে চলেছে চাঁদনীর। 

 


২০১১ সাল থেকে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন তিনি। এক সময় একাধিক জনপ্রিয় ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। পরে পার্শ্বচরিত্রে দেখা গেলেও চাঁদনীর অভিনয় মুগ্ধ করে দর্শকদের। তবে এত বছর ধরে চেষ্টা করলেও বড়পর্দায় কাজ করা হয়ে ওঠেনি তাঁর। এই প্রথমবার 'উইন্ডোজ প্রযোজনা সংস্থা'র মাধ্যমে 'রক্তবীজ ২'তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চাঁদনী। 

 

 

চাঁদনী বলেন, "একজন আইএএস অফিসারের চরিত্রে অভিনয় করছি।‌ কতক্ষণের বা কত বড় চরিত্র তা জানিনা‌। খুব ছোটবেলায় বড়পর্দায় কাজ করলেও ২০১১ সাল থেকে যখন পাকাপাকিভাবে অভিনয় শুরু করি তারপর থেকে এই ১৪ বছরে ইচ্ছে থাকলেও কাজ পাইনি। অবশেষে এমন একটি প্রযোজনা সংস্থার সঙ্গে প্রথমবার কাজ করছি বড়পর্দায়। পাঁচ মিনিটের চরিত্র হলেও আমি করতাম। আর একটা কথা আমি বলতে চাই, অডিশন দিয়ে এই চরিত্র আমি পেয়েছি। কারণ এখানে অডিশন দিয়ে নির্বাচন হলে আমার মনে হয় আমি অনেক বেশি কাজ পেতাম, বড়পর্দায় বা ওয়েব সিরিজে কাজ করতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যবশত শুধুমাত্র ভাল অডিশন বা ভাল অভিনয় দিয়েই এখানে কাজ পাওয়া যায় না। এক্ষেত্রে 'ব্লুজ প্রযোজনা সংস্থা'র পাশাপাশি অবশ্যই 'উইন্ডোজ প্রযোজনা সংস্থা'র কথা আমায় বলতেই হবে। আমার অডিশন দেখেই তাঁরা আমায় নির্বাচন করেন।"

 

 

তিনি আরও বলেন, "এক্ষেত্রে উইন্ডোজ প্রযোজনা সংস্থার কাছেও আমি কৃতজ্ঞ, অন্তত কাজ দেখানোর সুযোগ আমি পেয়েছি। এত বছরের অপেক্ষায় পরে প্রথম বড়পর্দায় কাজ তাই অবশ্যই খুব খুশি। যদিও এখনও আমার শুটিং শুরু হয়নি। চরিত্রটা নিয়ে ভাবনা চিন্তা করছি। এই পেশার সঙ্গে যুক্ত মানুষদের আরও বেশি করে লক্ষ্য করছি।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া