শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | 'ভারত পিচ সম্বন্ধে ওয়াকিবহাল, তবে আমরাও ছাড়ব না', বদলার ম্যাচে আত্মবিশ্বাসী কিউয়ি নেতা

Sampurna Chakraborty | ০৬ মার্চ ২০২৫ ০৫ : ১৭Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে বৃহস্পতিবার বিকেলে দুবাইয়ে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড দল। এর আগে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে গ্রুপ এ-র শেষ ম্যাচ খেলেছে কিউয়িরা। মরুশহরের পরিবেশ এবং পরিস্থিতি সম্বন্ধে কিছুটা ওয়াকিবহাল নিউজিল্যান্ড। তবে ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলার কিছুটা সুবিধা নিঃসন্দেহে পাবে। তবে সেই নিয়ে ভাবছেন না মিচেল স্যান্টনার। চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি কিউয়ি অধিনায়ক। স্যান্টনার বলেন, 'ওরা সব ম্যাচ দুবাইয়ে খেলায় পিচের চরিত্র সম্বন্ধে অবগত। অবশ্যই উইকেট অনেকটাই পার্থক্য গড়ে দেবে। তার ওপর আমাদের খেলার ধরণ নির্ভর করবে। লাহোরের উইকেটের থেকে কিছুটা মন্থর হতে পারে।'

গ্রুপ স্টেজের ম্যাচে ভারতের কাছে হারলেও, সেই থেকে শিক্ষা নিতে পারবে কিউয়িরা। নিয়মরক্ষার ম্যাচ হলেও ৪৪ রানে জিতেছিলেন রোহিতরা। এবার পাকিস্তান এবং দুবাইয়ের মধ্যে যাতায়াত করে ম্যাচ খেলতে হয়েছে উইলিয়ামসনদের। যা যথেষ্ট চ্যালেঞ্জিং। তবে যাবতীয় প্রতিকূলতা উড়িয়ে সেরাটা দেওয়া জন্য তৈরি ব্ল্যাক ক্যাপসরা। স্যান্টনার বলেন, 'আমাদের শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে হবে। আমার মনে হয়, আগের দিনের থেকে আমরা ফাইনালে ভাল খেলব। বর্তমানে আমরা ছন্দে আছি। আশা করছি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। প্রচুর ঘোরাঘুরি করে আমাদের এই টুর্নামেন্ট খেলতে হচ্ছে। তবে এটা চ্যালেঞ্জের অঙ্গ। এখানে আমরা একাধিক জায়গায় গিয়ে খেলেছি। তবে আজকাল এইভাবেই চলে। ছেলেরা সেটা বোঝে। আমরা ম্যাচের জন্য প্রস্তুত।' দীর্ঘ ২৫ বছর পর আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া