শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৬ মার্চ ২০২৫ ০৪ : ৩২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে দীর্ঘ ১৮ মাস পর জাতীয় দলে ফিরিয়ে আনলেন কোচ দোরিভাল জুনিয়র। ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচ রয়েছে ব্রাজিলের। সেখানে দেখা যাবে নেইমারকেও। নেইমার সর্বশেষ ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিলেন ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিরুদ্ধে। খেলা চলাকালীন চোট পেয়ে ছিটকে যান তিনি। নেইমারকে ছাড়া বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল বেশ ভুগছে। ১৮ ম্যাচের মধ্যে ১২টি ম্যাচের শেষে তারা ১০ দলের গ্রুপে পঞ্চম স্থানে রয়েছে।
তবে, শীর্ষ ছ’টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে, যেখানে ব্রাজিল সপ্তম স্থানে থাকা বলিভিয়ার চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে। আগামী ২১ মার্চ কলম্বিয়ার বিরুদ্ধে এবং ২৬ মার্চ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচ খেলবে ব্রাজিল। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার(৭৯) গত মাসেই ঘোষণা দিয়েছিলেন ২০২৬ বিশ্বকাপই হবে তাঁর শেষ বিশ্বকাপ। সম্প্রতি, সান্তোসে ফেরার পর ১৪ মাসের মধ্যে প্রথম গোল পেয়েছেন নেইমার। গত রবিবার আগুয়া সান্তার বিরুদ্ধে সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে সান্তোস যেখানে একটি গোল করেছেন নেইমার।
সান্তোসের হয়ে এটি তাঁর ২২৯ ম্যাচে ১৩৭তম গোল। ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার আগে সান্তোস ছেড়েছিলেন তিনি। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে জানুয়ারির শেষদিকে ব্রাজিলে ফেরেন নেইমার। ২০২৩ সালের আগস্টে প্যারিস সেন্ট জার্মান থেকে আল হিলালে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু মাত্র পাঁচ ম্যাচ খেলার পরই উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে গুরুতর হাঁটুর চোট পান। যা তাঁকে দীর্ঘদিন মাঠের বাইরে রেখেছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি