শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৬ মার্চ ২০২৫ ০৩ : ৫১Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ওয়ানডের পাওয়ারপ্লেতে আক্রমণাত্মক ব্যাটিং করছেন রোহিত শর্মা। কিন্তু আক্রমণের রাস্তা নিতে গিয়ে তা ঝুঁকির হয়ে যাচ্ছে। ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকর ফাইনালের আগে পরামর্শ দিয়েছেন রোহিতকে। দীর্ঘ সময় উইকেটে থাকার পরামর্শ দিচ্ছেন সানি।
টেস্ট ফরম্যাটে ব্যর্থ হয়েছিলেন রোহিত। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ফরম্যাটে সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের ব্যাট কিন্তু গর্জে ওঠেনি। টুর্নামেন্টে চার ম্যাচে হিটম্যানের সংগ্রহ মাত্র ১০৪ রান।
চারদিকে রোহিতকে নিয়ে যখন গেল গেল রব উঠছে, তখন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর সমালোচকদের তোপ দেগে বলেন, সংখ্যা নয়,রোহিত শর্মাকে তাঁরা মূল্যায়ন করেন তাঁর প্রভাব দিয়ে।
গাভাসকর কিন্তু অন্য ভাবে বিষয়টা দেখছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালের আগে রোহিতের অতি আক্রমণাত্মক ব্যাটিংয়ে বের পড়ানোর পরামর্শ দিচ্ছেন সানি। তিনি বলেন,উইকেটে টিকে থাকলে রোহিত একাই ম্যাচ জিতিয়ে দিতে পারেন। গাভাসকর বলছেন, ''গত দু'বছর ধরে রোহিত অতিরিক্ত আক্রমণাত্মক। বিশ্বকাপে এই কৌশল অবলম্বন করেছে। কিছু ক্ষেত্রে সাফল্য পেয়েছে। কিন্তু রোহিত অত্যন্ত মেধাবী খেলোয়াড়। বিবিধ শট খেলতে পারে, যা অনেকেই পারে না।''
লিটল মাস্টার আরও বলছেন, ''রোহিত ২৫ ওভার ব্যাট করলে ভারতের রান হবে ১৮০ থেকে ২০০। কল্পনা করে দেখুন, সেই সময়ে ভারত যদি একটা-দুটো উইকেট হারায়, তাহলে সাড়ে তিনশোর কাছাকাছি স্কোর করবে ভারত।''
হিটম্যানের ব্যাটিংয়ের ধরন দেখে আশঙ্কিত গাভাসকর। তিনি বলছেন, ''শুরু থেকে আক্রমণাত্মক খেলা এক ব্যাপার, কিন্তু ২৫-৩০ ওভার ব্যাট করার বিচক্ষণতা দেখাতে হবে। রোহিত যদি এই সময়টা কাটিয়ে দিতে পারে, তাহলে যে কোনও প্রতিপক্ষের হাত থেকে ম্যাচ বের করে নেবে।''
গাভাসকরের প্রশ্ন, ২৫-৩০ রান করেই কি খুশি রোহিত? ফাইনালের আগে সানির পরামর্শ, ''সাত,আট বা ন' ওভারের পরিবর্তে ২৫ ওভার ব্যাট করার চেষ্টা করো, তাহলে দলের উপরে তোমার প্রভাব আরও বেশি হবে।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি