রবিবার ২৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১৭ ডিসেম্বর ২০২৩ ১০ : ১১
মিলনে মধুর?
পুরোটাই কি অভিনয়? গুঞ্জন এড়ানোর নয়া কৌশল? নাকি ভালবাসা রয়ে গিয়েছে তাঁদের মধ্যে? কোটি টাকার প্রশ্ন উঠেছে অভিষেক বচ্চন-ঐশ্বর্য রাইয়ের সাম্প্রতিকতম ছবি দেখে। মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলের অনুষ্ঠানে এসেছিলেন একসঙ্গে। সেখানেই স্বামীর থেকে চোখ সরাতেই পারছিলেন না প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী! হাত ধরে একসঙ্গে ভিতরে পা রেখেছিলেন তাঁরা। ছিলেন অমিতাভ বচ্চনও। পারিবারিক বিবাদের মধ্যেই শ্বশুর-স্বামীর সঙ্গে নাচে অংশ নেন তিনি। এদিকে সামাজিক পাতায় পরস্পর পরস্পরকে আর নাকি অনুসরণ করছেন না! সব মিলিয়ে নতুন ধোঁয়াশা ছড়িয়ে দিল শুক্রবারের সন্ধ্যা। অনুরাগীদের প্রার্থনা, যা রটেছে তার কিছুই যেন বাস্তবে না ঘটে।
সলমনের ভগ্নিপতির অ্যাক্সিডেন্ট
আয়ুশ শর্মার ২ কোটি টাকার গাড়ি দুর্ঘটনার কবলে। খবর, খার জিম খানা অঞ্চলে এক মদ্যপ গাড়ি চালক আয়ুশের গাড়িতে ধাক্কা মারে। সেই সময় গাড়িতে যদিও সলমন খানের ভগ্নিপতি ছিলেন না। ফলে, বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছেন তিনি।
ভয় দেখাবেন কাজল
২০২৩ ভালই কেটেছে কাজলের। ‘লাস্ট স্টোরিজ ২’ এবং ‘দ্য ট্রায়াল: পেয়ার কানুন ধোঁকা’ দর্শকমনে ভাল সাড়া ফেলেছে। নতুন বছরে আরও দুটো কাজ হাতে তাঁর। তার মধ্যেই গুঞ্জন, অজয় দেবগনের প্রযোজনায় এই প্রথম হরর ছবিতে অভিনয় করবেন তিনি। পরিচালনায় বিশাল ফুরিয়া। ছবির নাম ‘মা’। ছবিজুড়ে এক মায়ের গল্প দেখানো হবে।
সারাকে সরিয়েছিলেন অনন্যা!
সেরা বন্ধু বোধহয় একেই বলে। সারা আলি খান, অনন্যা পাণ্ডে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ কানে আসে লাউড স্পিকারে জোরদার হিন্দি গান বাজছে। কাছে গিয়ে জানতে পারেন, বিয়ের পার্টি চলছে। ব্যস, সারা উদযাপনের মুডে। তিনি সেখানে ঢুকে পড়ে ডান্স ফ্লোরের মধ্যমণি হয়ে যান। কাকার বয়সী লোকেদের সঙ্গে তুমুল নাচতে থাকেন। সঙ্গে সঙ্গে বন্ধুকে সামলাতে এগিয়ে আসেন অনন্যা। সরিয়ে নিয়ে যান তাঁকে। এই একবারই নাকি উদযাপন থেকে সারাকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন অনন্যা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি