শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৬ মার্চ ২০২৫ ০২ : ২৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বোলিংয়ের সময় লালা ব্যবহারে এবার মহম্মদ সামির পাশে দাঁড়ালেন নিউজিল্যান্ডের তারকা টিম সাউদি। এর আগে ভারতের তারকা পেসার মহম্মদ সামি আন্তর্জাতিক ক্রিকেটে বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। শামির মতে, সালাইভা ব্যবহারের অনুমতি দিলে বলের রিভার্স সুইং ফেরানো সম্ভব হবে যাতে পেসাররাও কিছুটা সুবিধা পাবেন। ২০২০ সালের মে মাসে করোনা অতিমারির সময় আইসিসি সাময়িকভাবে বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে। পরে ২০২২ সালের সেপ্টেম্বরে এটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের চার উইকেটের জয়ের পর শামি বলেন, ‘আমরা রিভার্স সুইং আনার চেষ্টা করছি, কিন্তু বলে সালাইভা ব্যবহারের অনুমতি নেই।
আমরা বারবার আবেদন জানাচ্ছি যে, বলে সালাইভা ব্যবহারের অনুমতি দেওয়া হোক, যাতে রিভার্স সুইং ফিরে আসে এবং খেলা আরও আকর্ষণীয় হয়ে ওঠে’। সামির এই আবেদনে সহমত পোষণ করে সাউদি বলেন, ‘এই নিয়ম কোভিডের সময় আনা হয়েছিল। একজন বোলার হিসেবে অবশ্যই এতে কিছুটা সুবিধা পাওয়া যাবে। বর্তমানে একদিনের ক্রিকেটে প্রায়ই ৩৫০ বা তার বেশি রান হচ্ছে। তিনশোর বেশি রান করাটা বর্তমানে স্বাভাবিক হয়ে গেছে। তাই বোলারদের পক্ষেও কিছু সুবিধা থাকা উচিত। যদি সালাইভার সামান্য ব্যবহারে বোলারদের উপকার হয়, তাহলে এটা ফিরিয়ে না আনার কোনও সমস্যা দেখছি না’। সাউদির মতে ক্রিকেটে ব্যাটসম্যানদের আধিপত্য কমাতে ও বোলারদের কিছুটা সুবিধা দিতে হলে সালাইভা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা দরকার আইসিসির।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি