শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৬ মার্চ ২০২৫ ০১ : ২৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মহম্মদ সামিকে এনার্জি ড্রিঙ্ক পান করতে দেখা গিয়েছিল। এরপরই প্রশ্ন ওঠে রমজান মাসে তবে কি রোজা রাখছেন না সামি? এই বিষয়ে বিতর্কের সূত্রপাত হয়। এবার ভারতীয় ক্রিকেটারকে সমর্থন করে মুখ খুললেন তাঁর নিকট আত্মীয় মুমতাজ। তিনি জানালেন, ‘সামি দেশের জন্য খেলছে। পাকিস্তানের অনেক খেলোয়াড়ও রোজা না রেখে ম্যাচ খেলছেন। এটা নতুন কিছু নয়। মহম্মদ সামিকে বলব, এসব কথায় কান না দিয়ে আগামী ৯ মার্চের ম্যাচের প্রস্তুতি নিতে’। সেমিফাইনাল ম্যাচে সামির পারফরম্যান্স উল্লেখযোগ্য ছিল। তিনি ১০ ওভারে ৪৮ রানে ৩ উইকেট নেন এবং ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এখনও পর্যন্ত টুর্নামেন্টের চার ম্যাচে ৮ উইকেট নিয়ে তিনি সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। রোজা চলাকালীন এনার্জি ড্রিঙ্ক পান করা নিয়ে অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভী বেরেলভী বেনজির আক্রমণ করেন সামিকে। বলেন, ‘রোজা না রেখে সামি অপরাধ করেছেন। শরিয়তে এটি গ্রহণযোগ্য নয়। তিনি সুস্থ থাকাকালীনও রোজা রাখেননি এবং প্রকাশ্যে জল পান করেছেন, যাতে সমাজের কাছে ভুল বার্তা পৌঁছেছে’। উল্লেখ্য, ইসলামিক ক্যালেন্ডারে নবম মাস রমজান মুসলিম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র। এই সময়ে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করা হয়, যা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম এবং আত্মসংযম ও আধ্যাত্মিক চিন্তার প্রতীক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি