শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 Wife of Mushfiqur Rahim reveals story of him playing with 20 painkillers

খেলা | ২০টা ব্যথানাশক ওষুধ খেয়ে নেমেছিলেন মুশফিকুর, স্ত্রীর আবেগঘন পোস্টে ফুটে উঠলেন এক যোদ্ধা

KM | ০৬ মার্চ ২০২৫ ২৩ : ৪৩Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: একে একে নিবিছে দেউটি! এ ছাড়া কীইবা বলা যায়। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পর স্টিভ স্মিথ ওয়ানডে থেকে অবসরের কথা জানিয়েছিলেন। 

এবার সেই একই পথ ধরে ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানালেন বাংলাদেশের তারকা মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ একটি ম্যাচও না জিতে দেশে ফিরেছে। 

সোশ্যাল মিডিয়ায় মুশফিকুর রহিম তাঁর ওয়ানডে থেকে সরে যাওয়ার ঘোষণা করেছেন। বুধবার রাত ১১টা নাগাদ এই ঘোষণা করেন মুশফিকুর।

কিন্তু ক্রিকেটঅন্তপ্রাণ মুশফিকুর, অবসর ঘোষণার পরদিনই ঢাকা প্রিমিয়ার লিগে মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেন। সদ্য অবসর নেওয়া তারকা যখন মীরপুরে খেলতে ব্যস্ত, তখন মুশফিকুরের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি স্বামীর পরিশ্রম, অধ্যবসায়, দেশের প্রতি ভালবাসার উল্লেখ করেন।

আবেগঘন এক বার্তায় মুশফিকুরের স্ত্রী লেখেন, ''ওয়ানডে থেকে অবসর নেওয়ার জন্য তোমায় অভিনন্দন জানাই আমার ভালবাসা। একই সঙ্গে গর্ব ও সন্তুষ্টি কাজ করছে আমার মধ্যে। তোমার ওয়ানডে কেরিয়ার দুর্দান্ত। যতক্ষণ না তুমি সন্তুষ্ট হচ্ছো, ততক্ষণ পর্যন্ত তুমি অক্লান্ত পরিশ্রম করে চলেছো। আমি এর সাক্ষী। ভাঙা পাঁজরের যন্ত্রণা উপশম করার জন্য ২০টি ব্যথা কমার ওষুধ খেয়ে দেশের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নেমেছিলে।''  

মুশফিকুরের দায়বদ্ধতার কথা সবারই জানা। সবার আগে অনুশীলনে আসতেন, সবার শেষে মাঠ ছাড়তেন। মুশফিকুরের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''নিজের জন্য কখনওই তুমি খেলোনি। দলের জন্য সবসময়ে তুমি নিয়োজিত থেকেছো। তোমার মতো একজন সৎ মানুষ আমার স্বামী। আমি গর্বিত।'' 

১৯ বছরের ওয়ানডে কেরিয়ারকে বিদায় জানিয়ে দিলেন মুশফিকুর। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। সেঞ্চুরির সংখ্যার দিক থেকেও তিনি দেশের মধ্যে দ্বিতীয়। বাংলাদেশের হয়ে বহু ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন মুশফিকুর। শেষটা অবশ্য মধুরেণ সমাপয়েৎ হলো না। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২টি ম্যাচে মাত্র ২ রান করেন। শেষের দিকে দারুণ সমালোচনাও হচ্ছিল তাঁকে নিয়ে। 

বহুযুদ্ধের নায়ক মুশফিকুর রহিম অনেক যন্ত্রণা সহ্য করে অবসরের সিদ্ধান্ত নেন। তাঁর স্ত্রী সেই সব নিন্দুক, সমালোচকদের উদ্দেশে বলেছেন, ''সবার শেষে এই পৃথিবীকে বলতে চাই, কাউকে এতটা সমালোচনা করবেন না যে প্রার্থনায় বসেও কাউকে আপনাদের জন্য কাঁদতে হয়। আমরাও কিন্তু মানুষ।''


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া