শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৬ মার্চ ২০২৫ ১৮ : ৫০Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: রিভার্স সুইং পাওয়া যাচ্ছে না। আইসিসি-র কাছে বলে লালা ব্যবহার করার অনুরোধ করলেন ভারতের তারকা পেসার মহম্মদ সামি।
কোভিড অতিমারীর সময় থেকেই আইসিসি নিয়ম চালু করেছে, বলে লালা মাখানো চলবে না। সেই নিয়মই বহাল রয়েছে। কিন্তু লালা ব্যবহার না করার ফলে বোলাররা রিভার্স সুইং পাচ্ছেন না। বোলারদের সমস্যা আরও বাড়িয়েছে দু'প্রান্ত থেকে দুটো বলের ব্যবহার।
ওয়ানডে ফরম্যাটে পিচ ব্যাটারদের সহায়ক হয়। বোলারের প্রায় কিছুই করার থাকে না। তার উপরে রিভার্স সুইংয়ের মতো ব্রহ্মাস্ত্র ব্যবহারই করতে পারছেন না বোলাররা। ফলে ব্যাটারদের হাতে প্রহৃত হচ্ছেন তাঁরা।
এই প্রেক্ষিতে রিভার্স সুইং পাওয়ার জন্য সামি আইসিসি-র কাছে অনুরোধ করছেন, লালা ব্যবহার করার পুরনো নিয়ম ফিরিয়ে আনা হোক।
সামি বলছেন, ''আমরা রিভার্স সুইং করার চেষ্টা করছি। কিন্তু খেলার সময়ে তো বলে লালা ব্যবহার করা যাবে না। রিভার্স সুইং পেলে খেলা আরও আকর্ষণীয় হতো।''
বিশ্বকাপের পরে সামির অস্ত্রোপচার হয়। ১৪ মাস পরে তিনি ফিরেছেন মাঠে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলার পরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেমেছেন বঙ্গপেসার। ফাইনালের আগে তিনি বলছেন, ''ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছি। দলে অবদান রাখার চেষ্টা করে যাচ্ছি। দু'জন পুরোদস্তুর পেসার না থাকলে চাপ একটু বাড়ে। আমাকে আরও দায়িত্ব নিতে হবে। একজন পেসার ও একজন অলরাউন্ডার যদি পেস বিভাগের দায়িত্ব থাকে, তাহলে চাপটা এসেই পড়ে। উইকেট নিতে হবে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।''
চোটের জন্য জশপ্রীত বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাচ্ছে না ভারত। কিন্তু এখনও পর্যন্ত ভারতীয় দল সেই অভাব বুঝতে দেয়নি। গ্রুপের তিনটি ম্যাচেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র জোগাড় করেছে ভারত। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। সেই ফাইনালের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকবেন ক্রিকেটপ্রেমীরা। আর সামি নিজেকে নিংড়ে দেবেন নতুন বল হাতে, তা বলে দেওয়াই যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি