শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৫ মার্চ ২০২৫ ০৪ : ৪৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দলের ব্যর্থতা দেখে দেখে ক্লান্ত সমর্থকরা। আইএসএল হোক বা এএফসি, প্রাপ্তির ভাড়ার শূন্য। আইএসএলের প্লে অফ থেকে ছিটকে যাওয়ার পর এএফসিতেও হার। অবশেষে সমর্থকদের ধৈর্যের বাঁধ ভাঙে। বুধবার রাতে ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ হয়। কেঁদে ফেলে সাপোর্টাররা। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাদের পদত্যাগের দাবি জানায় সমর্থকরা। আক্রমণ করা হয় দেবব্রত সরকারকে। তাঁদের শান্ত করার চেষ্টা করেন গায়ক মনোময় ভট্টাচার্য। কিন্তু নিজেদের দাবিতে অনড় থাকে লাল হলুদের ফ্যানরা। বিক্ষোভ নিয়ে দেবব্রত সরকার জানান, একজন সমর্থক হিসেবে তিনি নিজেও হতাশ। তাঁর কান্না পাচ্ছে। দেবব্রত সরকার বলেন, 'সমর্থকদের মধ্যে তো আমিও পড়ি। আমিও সমর্থক। আমারও কান্না পাচ্ছে। কী করা যাবে? দিমি গতবারের সর্বোচ্চ স্কোরার। তাঁকে নেওয়ার জন্য সমর্থকরা পাগল হয়ে গিয়েছিল। আমরা নিয়েছি। সে যদি ক্লিক না করে, পারফর্ম না করে, আমি কী করতে পারি? দল আমরা করি না। কোচ করে। কোচ যা টিম করবে সেটা নিয়েই চলতে হবে। সমর্থকদের কষ্ট হবেই। আমরা সবাই কষ্ট পাচ্ছি। যত তাড়াতাড়ি কষ্টের দিন অতিক্রম করা যায় তার চেষ্টা কোম্পানিও করছে, আমরাও করছি।'
ঘরের মাঠে হারায় অ্যাওয়ে ম্যাচে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে। আশা ছাড়ছে না লাল হলুদ শিবির। শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, 'রবিবার একটা ম্যাচ খেলেছে। কপাল হোক, ক্লান্তি হোক, ঠিক ক্লিক করছে না। সবাই দেখেছে কী গোল মিস করেছে। তবে ওরা খুব স্মার্ট। বুদ্ধিমতি দল। টেকনিক্যালি শক্তিশালী। আমাদের কোচ পজিটিভ। শিলংয়ের ম্যাচে কয়েকজনকে বিশ্রাম দিতে পারলে দ্বিতীয় লেগে ভাল রেজাল্ট আশা করা যায়।'
হাল ছাড়ছেন না অস্কার ব্রুজোও। এদিক মাত্র এক গোলের ব্যবধানে হারায় এখনও একটা আশার আলো দেখছেন। তবে জানিয়ে দিলেন, দ্বিতীয় লেগে শুরুতেই গোল তুলে নিতে হবে। অস্কার বলেন, 'আমাদের আশা এখনও শেষ হয়ে যায়নি। সম্ভাবনা রয়েছে। তবে ওখানে শুরুতেই গোল তুলে নিতে হবে। সেটা না করতে পারলে হবে না।' এদিন যে বিপক্ষের ট্যাকটিক্সের জালে আটকে গিয়েছেন, মেনে নিলেন ইস্টবেঙ্গল কোচ। অস্কার বলেন, 'ওরা খুব ট্যাকটিকালি খেলেছে। আমরা ওদের সঙ্গে পারিনি। ওরা সবাই মিলে রক্ষণ সামলেছে। আমরা সেটা ভাঙতে পারিনি।' এদিন অনেক দেরীতে প্লেয়ার পরিবর্তন করেন ব্রুজো। এই প্রসঙ্গে জানালেন, এদিনের ম্যাচের বেঞ্চ তেমন শক্তিশালী না হওয়ায় বিশেষ বিকল্প তাঁর হাতে ছিল না। হারলেও একাধিক সুযোগ পায় ইস্টবেঙ্গল। কিন্তু তেকাঠিতে রাখতে পারেনি। স্ট্রাইকারদের তাগিদের অভাব ছিল। নাম না করলেও দিমিত্রিয়স ডিয়ামানটাকোসের ওপর যে তিনি অসন্তুষ্ট, সেটা হাবেভাবে বুঝিয়ে দেন ব্রুজো।
ছবি: অভিষেক চক্রবর্তী
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি