শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

After all we are labourers says Mohammad Shami

খেলা | 'আমরা শ্রমিক ছাড়া কিছু নই', ভারত ফাইনালে ওঠার পর কেন একথা বললেন সামি?

KM | ০৫ মার্চ ২০২৫ ০৩ : ২২Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: জশপ্রীত বুমরাহ দলে নেই। মহম্মদ সামি দলের একনম্বর পেসার। তাই বাড়তি দায়িত্ব তাঁর উপরে। দলের পেস আক্রমণের জোয়াল টানা প্রসঙ্গে মুখ খুললেন বঙ্গপেসার। তিনি বলেন, ''দলের প্রধান বোলার হলে চাপ সবসময়ে থাকে। আরেকজন বোলার অলরাউন্ডার হলে চাপ আরও বেশি। উইকেট নিতে হবে প্রধান বোলারকেই এবং সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।'' 

২০২৩ বিশ্বকাপের পরে অস্ত্রোপচার হয় সামির। চোট সারিয়ে প্রায় ১৪ মাস পরে ক্রিকেট মাঠে ফেরেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বোলিং আক্রমণের গুরুদায়িত্ব সামির উপরে। তিনি বলছেন, ''আমি আমার ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছি। দু 'জন ফাস্ট বোলার না থাকলে চাপ তো সবসময়েই বাড়ে। আমাকেই অতিরিক্ত দায়িত্ব নিতে হবে।'' 

অনেকেই সামির ফিটনেস নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু সামি এমন ধরনের প্রশ্নকে উড়িয়ে দিচ্ছেন। বলছেন, ''দলে সুযোগ পাওয়ার পরে এইসব প্রশ্নের কোনও অর্থই নেই। ফিটনেস নিয়ে খুব বেশি চিন্তার কোনও দরকার নেই। আমাদের পরিশ্রম করতে হবে, তার পরে দেখতে হবে শরীর তার সঙ্গে মানাতে পারছে কিনা। হাজার হোক আমরা তো শ্রমিক।'' 

দুবাইয়ে খেলছে ভারত, এ নিয়ে তর্কবিতর্কের অবসানই হচ্ছে না। গৌতম গম্ভীর উড়িয়ে দিচ্ছেন সমালোচনা। সামি কিন্তু অন্য মেরুতে। তিনি বলছেন, ''দুবাইয়ে খেলতে হওয়ায়  আমরা সুবিধা পাচ্ছি ঠিকই। পিচের চরিত্র আমাদের জানা। একই ভেন্যুতে খেলার সুবিধা পাচ্ছি আমরা।'' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া