শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৫ মার্চ ২০২৫ ০৩ : ০৩Rajat Bose
ইস্টবেঙ্গল– ০
আর্কাদাগ–১ (গুরবানভ)
সম্পূর্ণা চক্রবর্তী: ঘরের মাঠে ম্যাচ। বিপক্ষে কোনও বিদেশি নেই। এমন সুযোগ সচরাচর আসে না। কিন্তু বুধবার রাতে যুবভারতীতে সুবর্ণ সুযোগ হাতছাড়া করল ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এফসি আর্কাদাগের কাছে ০–১ গোলে হার অস্কার ব্রুজোর দলের। যার ফলে কঠিন হল অঙ্ক। সেমিফাইনালে যেতে হলে ১২ মার্চ আস্কাবাদে রিটার্ন লেগে দুই গোলের ব্যবধানে জিততে হবে ইস্টবেঙ্গলকে। অ্যাওয়ে ম্যাচ ড্র হলেও গড়ে পরের রাউন্ডে চলে যাবে তুর্কমেনিস্তানের দল। অর্থাৎ জোড়া গোলের মার্জিনে জয় ছাড়া কোনও গতি নেই। ঘরের মাঠে হারই কাল হল ইস্টবেঙ্গলের। দুই দলের মধ্যে উনিশ–বিশ পার্থক্য। একটি মাত্র গোল ব্যবধান গড়ে দেয়। গোটা ম্যাচেই ছন্নছাড়া ফুটবল দুই দলের। তবে তারমধ্যেও গোলের সুযোগ বেশি ছিল লাল হলুদের। কাজে লাগাতে পারেনি মেসি, সেলিস, দিমিত্রিরা। সপ্তাহের মাঝে খেলা হলেও প্রায় ২০ হাজার সমর্থক হাজির ছিল স্টেডিয়ামে। নবাগত কমজোরি প্রতিপক্ষের বিরুদ্ধে জয় দেখতে এসে হতাশ হয়ে মাঠ ছাড়তে হল।
প্রথম একাদশে পাঁচ বিদেশিকে রেখে শুরু করেন অস্কার ব্রুজো। বিপক্ষ বিদেশিহীন। শুধুমাত্র স্থানীয়দের ওপর আস্থা রাখেন আর্কাদাগের কোচ। শুরুতে বিপক্ষের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে ইস্টবেঙ্গল। ডিয়ামানটাকোস এবং মেসিকে সামনে রেখে শুরু করেন ব্রুজো। শুরুটা খারাপ করেনি লাল হলুদ। বল ধরে নিজেদের মধ্যে পাসিং ফুটবল খেলার চেষ্টা করে। কিন্তু আহামরি নয়। ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় আর্কাদাগ। হেক্টর ইউস্তের ভুল ক্লিয়ারেন্স থেকে আক্রমণের সূত্রপাত। তির্কিশভের পাস থেকে গড়ানো শটে গোল করেন গুরবানভ। ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ার পর সমতা ফেরানোর চেষ্টা করে ইস্টবেঙ্গল। কিন্তু দিশাহীন ফুটবল। দিমিত্রিয়স যে কে সেই। বেশ কয়েকবার গোলের মুখে পৌঁছে গেলেও, কাজের কাজ করতে পারেননি। এদিনও সেই অহেতুক মেজাজ হারালেন। মেসিকেও চেনা ছন্দে পাওয়া যায়নি। মাঝমাঠ সচল রাখার দায়িত্বে ছিলেন ক্রেসপো। কিন্তু প্রথমার্ধের মাঝামাঝি চোট পাওয়ায় পর কিছুটা ম্লান দেখায় স্প্যানিশ প্লেমেকারকে।
প্রথমার্ধে ইস্টবেঙ্গলের একমাত্র সুযোগ ৪৫+১ মিনিটে। সহজ সুযোগ মিস করেন মেসি বাউলি। বরং বিরতির আগে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল তুর্কমেনিস্তানের দলের কাছে। ৪৪ মিনিটে গুরবানভের হেড বাঁচান প্রভসুখন গিল। বিরতিতে ০–১ গোলে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। অস্কারের জমানায় আইএসএলে দ্বিতীয়ার্ধে ভাল খেলছে লাল হলুদ। এদিনও বিরতির পর আক্রমণের ঝাঁঝ বাড়ায় মেসি, সেলিসরা। কিন্তু বক্সের বাইরেই যত দাদাগারি। অ্যাটাকিং থার্ডে ব্যর্থতা। একাধিক সুযোগ মিস। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অতি রক্ষণাত্মক ফুটবল তুর্কমেনিস্তানের দলের। এক পয়েন্টের লক্ষ্য নিয়ে নেমেছিল। শুরুতে গোল পেয়ে যাওয়ায় বাকি সময়টা নিজেদের রক্ষণের মোড়কে মুড়ে ফেলে। দশজনে রক্ষণে নেমে যায়। আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল। পায়ের জঙ্গলে আটকে যায় লাল হলুদ ব্রিগেড। ম্যাচের ৭১ মিনিটে নিশ্চিত গোল মিস ইস্টবেঙ্গলের। পোস্টের ওপর দিয়ে ভাসিয়ে দেন সেলিস। বিষ্ণু, ক্লেইটনকে নামিয়েও কোনও লাভ হয়নি। ইস্টবেঙ্গলের গ্রিক তারকার এমনই অবস্থা, ৮৩ মিনিটে তাঁকে তুলে নেওয়ার সময় করতালি দেয় গ্যালারি। শেষদিকে সমতা ফেরানোর সুযোগ এসেছিল। কিন্তু ক্রেসপোর মিস। আইএসএলের সুপার সিক্স থেকে ছিটকে যাওয়ার পর এএফসিতেও অঙ্ক জটিল হল ইস্টবেঙ্গলের।
ছবি: অভিষেক চক্রবর্তী
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি