বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Shilpa Shetty speaks on her viral dancing moment with Akshay Kumar

বিনোদন | অক্ষয়ের সঙ্গে নাচার আগে কোন সতর্কতা জারি করেছিলেন শিল্পা? ভাইরাল অভিনেত্রীর সেই অদেখা ভিডিও!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ মার্চ ২০২৫ ২৩ : ৩৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: রুপোলি পর্দায় তো বটেই, ক্যামেরার নেপথ্যেও অক্ষয় কুমারের ক্যারিশ্মা কিছু কম নয়। অন্তত তাঁর প্রাক্তন প্রেমিকাদের লম্বা তালিকার দিকে নজর দিলে তা বোঝা খুব একটা কঠিন নয়। নব্বইয়ের দশকে একাধিক নায়িকার সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন অক্ষয়। আবার বর্তমানে তাঁদের সঙ্গে বড়পর্দায় অভিনয় করা থেকে থেকে শুরু করে অনুষ্ঠানে গানের সুরে পা মেলানো, সবকিছুই চুটিয়ে করছেন ‘খিলাড়ি’। সম্প্রতি এক ফিল্মি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে একসঙ্গে নেচে ওঠেন অক্ষয়-শিল্পা।  ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল এই জুটির জনপ্রিয় ছবি ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’। সেই ছবির জনপ্রিয় গান- ‘চুরা কে দিল মেরা’ গানের সুরে একসঙ্গে পা মিলিয়ে তাঁদের রসায়নের সেই পুরনো স্মৃতিকেই তাজা করলেন অক্কি-শিল্পা। 

 

অনুষ্ঠানের ক্লাসিক আইভরি গ্ল্যামারের থিম মেনে অক্ষয় একটি অল-হোয়াইট স্যুটে হাজির হয়েছিলেন, অন্যদিকে শিল্পাকে জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মালহোত্রার ডিজাইন করা একটি সাদা শাড়িতে হাজির হয়েছিলেন। সদ্য ভাইরাল হয়েছে সেই অনুষ্ঠানের একটি অদেখা মুহূর্তের ভিডিও। তাতে দেখা যাচ্ছে নাচার আগে মাইক হাতে উপস্থিত দর্শক এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে হাসতে হাসতে বলছেন, “বিধিসম্মত সতর্কীকরণ আগে থাকতেই দিয়ে দিচ্ছি।...আমাদের পরা পোশাকের রঙের মতোই কিন্তু আমাদের দু'জনের হৃদয় ও মানসিকতা স্বচ্ছ ও পরিষ্কার...” শিল্পার কথা শেষ হওয়ার আগেই তাঁর হাত থেকে মাইক কেড়ে নেন অক্ষয়। বলি-অভিনেতার এই দুষ্টুমি দেখে ততক্ষণে হাসির রোল উঠেছে চারপাশে। এরপরেই শিল্পাকে কাছে টেনে ‘চুরা কে দিল মেরা’ গানের সুরে নাচতে শুরু করেন অক্ষয়।

 

বহু বছর পর এই দুই তারকাকে একসঙ্গে দেখা অনুরাগীদের কাছে কিছু কম আনন্দের ছিল না। সকলেরই আশা ফের একবার রুপালি পর্দাতেও জুটি বাঁধুন অক্ষয় ও শিল্পা। ‘ইনসাফ’, ‘জানোয়ার’, ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘ধড়কন’—অক্ষয় কুমারের সঙ্গে একাধিক ছবি করেছেন শিল্পা। এক সময়ে দু’জনের ঘনিষ্ঠতাও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল।অক্ষয় এবং শিল্পার প্রেম নিয়ে গুঞ্জন কম হয়নি। আবার দু’জনের বিচ্ছেদও হয়েছে বহু বিতর্কের পর। শিল্পা জানতে পেরে গিয়েছিলেন, তাঁর পাশাপাশি টুইঙ্কল খন্নার সঙ্গেও সমান তালে সম্পর্ক রেখেছিলেন অক্ষয়। তারপর অক্ষয়ের থেকে সরে আসেন তিনি। অবশেষে ২০০১ সালে টুইঙ্কলের সঙ্গেই সাত পাক ঘোরেন অক্ষয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া