বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ মার্চ ২০২৫ ২০ : ১৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: শিরোনামে দক্ষিণী অভিনেত্রী রন্যা রাও। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। শরীরের বিভিন্ন অংশে এবং অন্তর্বাস ও পোশাকের মধ্যে লুকিয়ে ১৪.৮ কেজি সোনা নিয়ে দুবাই থেকে ভারতে এসেছিলেন তিনি। সব মিলিয়ে যার মূল্য প্রায় ১২.৫৬ কোটি টাকা! এই পাচারের খবর আগে থেকেই ছিল ডিআরআই গোয়েন্দাদের কাছে, তার ওপর ভিত্তি করেই সোমবার গ্রেপ্তার করা হয় অভিনেত্রীকে। তবে এই প্রথম নয়, শোনা যাচ্ছে এর আগেও নাকি দুবাই থেকে ভারতে তিনি বিনা বাধায় সোনা পাচার করেছিলেন। গত ১৫ দিনে চারবার দুবাই উড়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। অভিনেত্রীর এই ঘন ঘন দুবাই-ভারত সফর দেখেই সন্দেহ হয় ডিআরআই গোয়েন্দাদের। গ্রেফতারের পরে অভিনেত্রী দাবি করেন, তাঁকে ব্ল্যাকমেল করে সোনা পাচার করতে বাধ্য করা হয়েছে। এইমুহূর্তে অভিযুক্ত অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য বেঙ্গালুরুতে ডিআরআই-এর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।
অভিনেত্রীর বাবা আইপিএস পদাধিকারী আধিকারিক। নাম, রামচন্দ্র রাও। আরও ভাল করে বললে সৎ বাবা। তিনি এইমুহূর্তে কর্ণাটকের রাজ্য পুলিশের হাউজিং কর্পোরেশনের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। সুতরাং, রন্যার এই সোনা পাচারের সঙ্গে কোনও পুলিশি যোগসাজশও আছে নাকি তাও খতিয়ে দেখছে গোয়েন্দারা। উল্লেখ্য, ২০১৪ সালে সুদীপ পরিচালিত কন্নড় সিনেমা ‘মানিক্য’ - এর হাত ধরে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি