শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ মার্চ ২০২৫ ১৮ : ৫৯Rahul Majumder
গ্রেপ্তার আয়েশা টাকিয়ার স্বামী
গোয়া পুলিশ গ্রেপ্তার করেছে অভিনেত্রী আয়েশা টাকিয়ার স্বামী ফারহান আজমিকে। অভিযোগ, গোয়ার কান্ডোলিম সৈকত সংলগ্ন অঞ্চলে নাকি বিপজ্জনকভাবে একটি গাড়ি চালাচ্ছিলেন ফারহান। সেই দেখে স্থানীয় মানুষেরা ফারহানের গাড়ি থামায়। এরপরেই শুরু হয় ঝামেলা। তখন অভিনেত্রীর স্বামী নাকি এই বলেও স্থানীয়দের উদ্দেশ্যে হুমকি ছোঁড়েন যে তাঁর কাছে নিজের সুরক্ষার জন্য আগ্নেয়াস্ত্র-ও রয়েছে! এরপর ফারহান ফোন করেন পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ আসে। তারপর সব দেখেশুনে ফারহানকে গ্রেপ্তার করে গোয়া পুলিশ। আয়েশার স্বামীর বিরুদ্ধে দায়ের করা হয়েছে পুলিশি অভিযোগ-ও। সলমনের ‘ওয়ান্টেড’ এর নায়িকা অবশ্য সমাজমাধ্যমে দাবি করেছেন স্থানীয় গুণ্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছিল তাঁর স্বামী। নিজের এবং সন্তানের সুরক্ষার জন্যেই আগ্নেয়াস্ত্রের উল্লেখ করেছিলেন ফারহান। অভিনেত্রীর আরও দাবি, মহারাষ্ট্রের অধিবাসীদের উপর গোয়ার মানুষদের ঘৃণা চরমে পৌঁছেছে। তাঁর স্বামী স্রেফ মহারাষ্ট্রের অধিবাসী বলেই গোয়ানীজদের হাতে হেনস্থা হয়েছেন!
‘সিকান্দর’-এর ‘জোহরা জবিন’
মুক্তি পেল সলমন খানের আগামী ছবি ‘সিকান্দর’-এর প্রথম গান জোহরা জবিন। গানের ভিডিওতে ধরা পড়েছে সলমন-রশ্মিকার মিষ্টি রসায়ন। গানের তালে তালে অতি পরিচিত ‘টাইগার’-এর স্টাইল যেমন দেখা গিয়েছে তেমনই দর্শকের নজর কেড়েছে রশ্মিকার তন্বী চেহারার আবেদনময়ী ভঙ্গি। এই জুটির মধ্যে বয়সের বিস্তর ফারাক থাকলেও তা পর্দায় কিন্তু ধরা পড়ল না। এককথায় তাঁদের প্রিয়া নায়কের নয়া অবতার দেখে তাঁর অনুরাগীরা যারপরনাই খুশি।
হিংসে ‘নীল’ ক্যাটরিনা?
‘নিউ ইয়র্ক’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন জন আব্রাহাম, নীল নীতিন মুকেশ এবং ক্যাটরিনা কইফ। কবীর খানের সেই ছবি বক্স অফিসে সাফল্য পাওয়ার পাশাপাশি সমালোচকদের প্রশংসাও আদায় করে নিয়েছিল। দর্শকমহলেও প্রশংসিত হয়েছিল কুয়াটরিনা এবং নীলের অভিনয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নীল জানিয়েছেন শুটিংয়ের প্রথম দিনেই ক্যাটরিনার সঙ্গে তাঁর একপ্রস্থ ঝামেলা হয়েছিল। এবং তাঁর রেশ বেশ কয়েকদিন ধরে চলেছিল। অভিনেতার কথায়, “প্রথম দিনের একটি দৃশ্যের শুটিংয়ে লক্ষ্য করছিলাম, আমার অভিনয় শেষ হতেই ক্যাটরিনা বারবার বিরক্ত হয়ে ক্যামেরাম্যানকে ‘কাট কাট’ বলছে। এদিকে কোথায় সমস্যা সেসব বলছে না। পরে জানলাম, আমার গায়ের রঙের জন্য ওর সমস্যা হচ্ছে...নিজেকে নিয়ে বেশি সচেতন হয়ে পড়ছিল। তারপর শুনলাম আমার অভিনয় নিয়ে ক্যাটরিনার সমস্যা হচ্ছে...এইসব শুনে আমারও মাথাটা গরম হয়ে গিয়েছিল। ব্যস! ঝামেলা শুরু। পরে অবশ্য ক্যাটের সঙ্গে খুব ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছিল।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি