শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৫ মার্চ ২০২৫ ১৮ : ০১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজর ছিল বিরাট কোহলি, রোহিত শর্মার দিকে। প্রথমজন সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন। দ্বিতীয়জন শুরুটা ভাল করলেও, এখনও বড় রান পাননি। তাই রোহিতের ভবিষ্যৎ নিয়ে এখনও প্রশ্ন উঠছে। চ্যাম্পিয়ন্স ট্রফিই কি রোহিতের শেষ আইসিসি টুর্নামেন্ট হবে? প্রশ্ন ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে ফ্যানদের মনে। টিম ইন্ডিয়া ফাইনালে ওঠার পর সাংবাদিকদের মুখোমুখি হন গৌতম গম্ভীর। সেখানে রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর কতদিন খেলা চালিয়ে যাবেন রোহিত? অতি সতর্কতার সঙ্গে এই প্রশ্নের উত্তর দেন টিম ইন্ডিয়ার হেড কোচ। বরং, শুরুতে দলের টেম্পো সেট করে দেওয়ার জন্য ভারত অধিনায়কের প্রশংসা করেন।
রোহিতের ভবিষ্যৎ নিয়ে বিশেষ মন্তব্য করেননি গৌতি। জানান, রান নয়, রোহিতের দলের ওপর প্রভাব বিচার করা হয়। বোঝাই যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে কোনও বিতর্ক সৃষ্টি করতে চাননি। তবে যেভাবে প্রসঙ্গ এড়িয়ে গেলেন, হয়তো আগাম কোনও পরিকল্পনা করাই আছে। গম্ভীর বলেন, 'সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আছে। তার আগে আমি এই প্রসঙ্গে কী বলতে পারি? অধিনায়ক এই টেম্পোতে ব্যাট করলে ড্রেসিংরুমে ইতিবাচক সিগন্যাল যায়। বোঝা যায় আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলতে চাই। আপনারা রান দিয়ে বিচার করেন, আমরা প্রভাব দিয়ে। এটাই পার্থক্য। আপনারা শুধু নম্বর এবং গড় দেখেন। কিন্তু কোচ, দল হিসেবে আমরা রান বা গড় দেখি না। যদি অধিনায়ক সবার আগে দায়িত্ব নিয়ে নেয়, সেটা ড্রেসিংরুমের জন্য সবচেয়ে ভাল হয়।'
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রান না পেলেও একটি রেকর্ড গড়েন রোহিত। বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে চারটে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে তোলেন দলকে। ২০২৩ সালের জুনে ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তোলেন। একই বছর নভেম্বরে একদিনের বিশ্বকাপের ফাইনালে ওঠে টিম ইন্ডিয়া। ২০২৪ জুনে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। এবার মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত অ্যান্ড কোম্পানি। প্রথম দল হিসেবে পঞ্চমবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল ভারত। কোনও দল তিনবারের বেশি ওঠেনি। সাদা বলের ক্রিকেটে তিন বছরের নেতৃত্বে একাধিক সাফল্য দিয়েছেন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম চার ম্যাচে বড় রান না পেলেও, পাওয়ার প্লেতে শুরুটা আগ্রাসী মেজাজেই করছেন হিটম্যান। যা পুরো ম্যাচের টোন সেট করে দিচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি