শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৫ মার্চ ২০২৫ ১৭ : ৪৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: সময়টা ভাল যাচ্ছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হারের ২৪ ঘণ্টাও হয়নি, এরই মাঝে একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। যদিও টেস্ট এবং টি২০ ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এই ডানহাতি ব্যাটার।
তিনি বলেন, ''এই পর্যন্ত সফর বেশ আনন্দদায়ক ছিল। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। অসাধারণ সময় পেরিয়ে এসেছি, অসাধারণ স্মৃতি। দু'টি বিশ্বকাপ জয় যার মধ্যে অন্যতম। দুর্দান্ত সব সতীর্থদের পেয়েছি পথে। ২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করার জন্য এখনই দুর্দান্ত সুযোগ। তাই মনে হচ্ছে অন্যদের জন্য পথ তৈরি করে দেওয়ার এটাই সঠিক সময়।'' তিনি আরো বলেন, ''টেস্ট ক্রিকেট এখনও আমার অগ্রাধিকার। আমি সত্যিই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, শীতকালে ওয়েস্ট ইন্ডিজ এবং তারপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার মনে হয় টেস্ট ক্রিকেটকে এখনও অনেক কিছু দেওয়া বাকি আছে।''
মঙ্গলবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ভারতে ২৬৫ রানের লক্ষ্য দেওয়া হয়। দলের সর্বোচ্চ রান করেন স্মিথ। ৯৬ বলে ৭৩ রান করেন তিনি। সহজেই চার উইকেট বাকি থাকতে রান টপকে যায় ভারত।
২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিন-বোলিং অলরাউন্ডার হিসেবে অভিষেক। ৩৫ বছর বয়সী স্মিথ ১৭০টি ওয়ানডে খেলে ৪৩.২৮ গড়ে ৫৮০০ রান করেছেন। যার মধ্যে ১২টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফ-সেঞ্চুরি ছিল। ৩৪.৬৭ গড়ে ২৮টি উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার ২০১৫ এবং ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপজয়ী দলের সদস্য স্মিথ ২০১৫ সালে একদিনের দলের অধিনায়ক হন। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় প্যাট কামিন্স চোট পেয়ে দল থেকে বাদ পড়ায় অধিনায়কত্ব পান স্মিথ। স্মিথ দলকে ৬৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন ৩২টি এবং হেরেছেন ২৮টিতে। ভারতের বিরুদ্ধেই শেষ একদিনের ম্যাচ খেলে নিলেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি