শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৫ মার্চ ২০২৫ ১৪ : ৪৬Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। কিন্তু একই ভেন্যুতে খেলা নিয়ে সমালোচনা থামেনি। মঙ্গলবার ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে সমালোচকদের একহাত নিলেন গৌতম গম্ভীর। তাঁদের বেড়ে ওঠার পরামর্শ দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ। রোহিতরা দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির চারটে ম্যাচ খেলেছে। কিন্তু বাকি দলগুলোকে বিভিন্ন স্টেডিয়ামে খেলতে হচ্ছে। ভারতের বিরুদ্ধে খেলার জন্য পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে যেতে হচ্ছে দলগুলোকে। সেই নিয়ে সোচ্চার হয় অনেকেই। এবার তার যোগ্য জবাব দিলেন ভারতের হেড কোচ। গৌতম গম্ভীর বলেন, 'কোন অনুচিত সুবিধার কথা বলা হচ্ছে? আমরা আইসিসি অ্যাকাডেমিতে প্র্যাকটিস করি। সেখানকার সঙ্গে স্টেডিয়ামের পরিবেশ এবং পরিস্থিতির মিল নেই। কিছু লোকজনের কান্নাকাটি করা স্বভাব। ওদের বেড়ে ওঠা উচিত।'
ভারতের ইনিংসের ভীত গড়েন বিরাট কোহলি। তাঁকে সঙ্গত দেন শ্রেয়স আইয়ার। শেষদিকে দলকে বৈতরণী পার করান হার্দিক পাণ্ডিয়া এবং কেএল রাহুল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্কোরবোর্ডে প্রভাব ফেলার সুযোগ পাননি ভারতীয় উইকেটকিপার ব্যাটার। তিন ইনিংসে ৮৩ রান করেন। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করার সুযোগ পাননি রাহুল। কিন্তু দুই ইনিংসে অপরাজিত থাকেন। প্রমাণ করেন, শেষদিকে দলকে জেতানোর ক্ষমতা তাঁর আছে। ছয় নম্বরে ব্যাট করছেন রাহুল। তাঁর আগে অক্ষরকে খেলানো হচ্ছে। কিন্তু দলে রাহুলের গুরুত্বের বিশেষ উল্লেখ করেন টিম ইন্ডিয়ার কোচ। গৌতম গম্ভীর বলেন, 'আমি সমালোচনার তোয়াক্কা করি না। আমি নিজের কাজটা সততার সঙ্গে করি। আমি ১৪০ কোটি ভারতবাসীর কাছে সৎ। একদিনের ক্রিকেটে রাহুলের গড় ৫০। আমি সমালোচনা নিয়ে ভাবি না। কে কত নম্বরে ব্যাট করল সেই নিয়ে আলোচনা হওয়া উচিত নয়। কতটা প্রভাব ফেলতে পারল, সেটাই আসল। ও ছয় নম্বরে গভীরতা বাড়ায়।' বৃহস্পতিবার লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। রবিবার সেই ম্যাচের বিজয়ীর সঙ্গে খেলবে ভারত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি