বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ০৫ মার্চ ২০২৫ ১৩ : ৩৬Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: পর্দার মতো বাস্তবেও প্রয়োজনে হাত চালিয়ে দিতে পিছপা হন না তিনি। রাস্তায় দুষ্কৃতীদের ধরে 'শিক্ষা' দেওয়া হোক অথবা মুখের উপর সোজাসাপটা কথা বলে দেওয়া - সব ক্ষেত্রেই এগিয়ে আছেন মিমি চক্রবর্তী। তবে টলিপাড়ার কোন নায়কের উপর সবচেয়ে বেশি জোরজলুম চালান মিমি? সামাজিক মাধ্যমে এই জবাব এবার নিজেই ফাঁস করলেন সেই 'অত্যাচারিত' নায়ক।
প্রয়োজনে মুখ ও হাত একসঙ্গে চলে মিমি চক্রবর্তীর। কখনও তা মজা করে আবার কখনও পরিস্থিতির কারণে। এবার টলিউডের এক পরিচিত অভিনেতার সব পরিশ্রম মাটি করে দিলেন মিমি। বিদেশ থেকে ফিরেই অভিনেত্রীর জোরজুলুম শুরু টলিপাড়ার সেই অভিনেতার উপর। সেই অভিনেতার নাম? অনিন্দ্য চট্টোপাধ্যায়।
অনিন্দ্য এবং মিমি চক্রবর্তী একে অপরের খুব ভাল বন্ধু। কিন্তু তা বলে অনিন্দ্যর সঙ্গে এমনটা করতে পারলেন মিমি? বিদেশ থেকে ফিরে আসার পর মিমির সঙ্গে দেখা করেন অনিন্দ্য, এবং তখনেই ঘটে বিপদ। রীতিমতো ঘাড় ধরে জোর করে অনিন্দ্যকে একের পর এক মিষ্টি খাইয়ে দিলেন মিমি। যদিও অনিন্দ্য প্রথমে কাতর স্বরে জানিয়ে ছিলেন, পাঁচ দিন ধরে তিনি নাকি মিষ্টি খাননি। কারণ ডায়েটিং। আর সেই ডায়েটিং-ই এক লহমায় মাটি করে দিলেন মিমি। সেই ঘটনার মুহূর্ত আবার সামাজিক মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনিন্দ্য।
সেখানে দেখা যাচ্ছে, প্রথমদিকে মিমি জোর করে মিষ্টি খাইয়ে দিলেও পরে নিজেই সেই মিষ্টি খাচ্ছেন অনিন্দ্য। কিন্তু অভিনেতার আফসোস একটাই। মন শক্ত করে মিষ্টি না ছুঁয়ে যে ডায়েট চার্ট মানছিলেন অনিন্দ্য, মিমির জন্য সেসব ভণ্ডুল হয়ে গেল। আর একবার যখন তা নষ্ট হল তখন আর কী... আরও বেশি করে মিষ্টি মুখে পুরলেন অনিন্দ্য! তবে প্রিয় বন্ধুর জন্য ঠিক কী কী 'অত্যাচার' সহ্য করতে হয় অনিন্দ্যকে, সেটা তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন নেটিজেনদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি