শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৪ মার্চ ২০২৫ ০৫ : ১৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি। জোড়া মাইলস্টোন ছুঁয়েছেন বিরাট কোহলি। এবার পালা রোহিত শর্মার। মঙ্গলবার ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন হিটম্যান। বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে চারটে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে তুললেন দলকে। ২০২৩ সালের জুনে ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তোলেন। একই বছর নভেম্বরে একদিনের বিশ্বকাপের ফাইনালে ওঠে টিম ইন্ডিয়া। ২০২৪ জুনে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। এবার মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত অ্যান্ড কোম্পানি।
এমএস ধোনি ভারতকে ২০০৭ এবং ২০১৪ সালে দুটো টি-২০ বিশ্বকাপের ফাইনালে তোলেন। ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জেতেন। ২০১৩ সালে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠে টিম ইন্ডিয়া। কিন্তু কখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ পাননি। মাহির পরে রয়েছেন কেন উইলিয়ামসন। তিনি নিউজিল্যান্ডকে ২০১৯ একদিনের বিশ্বকাপের ফাইনালে তোলেন। ২০২১ জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে কিউয়িরা। একই বছর নভেম্বরে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। কিন্তু কোনওদিন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেনি। কপিল দেব এবং এমএস ধোনির পর তৃতীয় ভারত অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতেন রোহিত। এবার নিজের দ্বিতীয় আইসিসি ট্রফি জেতার হাতছানি। ২০২১ নভেম্বরে সাদা বলের ক্রিকেটে রোহিতকে পূর্ণাঙ্গ অধিনায়ক ঘোষণা করা হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর নেতৃত্বে চারটে ম্যাচই জেতে টিম ইন্ডিয়া। এবার পাখির চোখ ফাইনাল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি