শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | সতীর্থকে বিরাট সার্টিফিকেট, ফাইনাল নিয়ে এখনই ভাবতে চান না রোহিত

Sampurna Chakraborty | ০৪ মার্চ ২০২৫ ০৪ : ৫১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: এভাবেও ফিরে আসা যায়! দিন কয়েক আগেও যাকে নিয়ে এত সমালোচনা, অবসরের প্রহর গোনা শুরু, সেই তারকাকে নিয়েই নেটমাধ্যমে মাতামাতি। তাঁকে কেন্দ্র করেই স্বপ্নের জাল বোনা শুরু। বিরাট কোহলির কাঁধে চেপেই আরও একটি আইসিসি ট্রফি জয়ের গন্ধ পেতে শুরু করেছেন রোহিত শর্মা। তিনি এবং শুভমন গিল আউট হওয়ার পর অশনি সঙ্কেত দেখা দিয়েছিল। কিন্তু ঢাল হয়ে দাঁড়ান কোহলি। যখন আউট হলেন, সেই জায়গা থেকে ম্যাচ হারা কঠিন। স্বভাবতই সতীর্থের ভূয়সী প্রশংসা করলেন ভারত অধিনায়ক। রোহিত বলেন, 'বিরাট আমাদের জন্য এটা বহু বছর ধরে করে আসছে। আমরা নিজেদের মাথা ঠান্ডা রেখেছিলাম। আমরা একটা বড় পার্টনারশিপ চেয়েছিলাম। যা শ্রেয়স‌ এবং বিরাটের মধ্যে হয়েছে। তারপর শেষদিকে হার্দিকের বড় শট কাজে লেগেছে।' 

টি-২০ বিশ্বকাপ জেতার আট মাসের মধ্যে আরও একটি আইসিসি টুর্নামেন্টে জেতার হাতছানি। রবিবার দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ডের মধ্যে কোনও একটি দলের মোকাবিলা করতে হবে। প্রোটিয়ারা উঠলে টি-২০ বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটবে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে এখনই ভাবতে চান না ভারতের নেতা। রোহিত বলেন, 'ফাইনালে যেতে পেরে খুবই ভাল লাগছে। ফাইনালের আগে সবাইকে ফর্মে পাওয়া জরুরি। এই জয় আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে। তবে আমরা এই নিয়ে বেশি ভাবব না। সময় এলে তখন ভাবব। আমি চাই ছেলেরা একটু বিশ্রাম নিক।' 

এদিনও ছ'জন বোলার নিয়ে খেলে ভারত। চারজন স্পিনার এবং দু'জন পেসার। টিম ইন্ডিয়ার অধিনায়কের কথাবার্তা শুনে মনে হল, ফাইনালেও একই ছকে বাজিমাত করার লক্ষ্যে তিনি। রোহিত বলেন, 'আমি সবসময় বোলিংয়ে ছ'জন বিকল্প চেয়েছিলাম। তার সঙ্গে আট নম্বর পর্যন্ত ব্যাটার। দল গঠনের সময় এই নিয়ে আলোচনা হয়েছিল। সবার কৃতিত্ব প্রাপ্য। বোলিংয়ে ছটা বিকল্প থাকলে অধিনায়কের কাজ কিছুটা সহজ হয়ে যায়।' ভারত অধিনায়ক জানান, আগের তিন ম্যাচের তুলনায় এদিনের উইকেট তুলনায় ভাল ছিল। তবে পিচ নিয়ে মাথা না ঘামিয়ে ভাল ক্রিকেট উপহার দেওয়া লক্ষ্য হিটম্যানের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া