শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে জোড়া মাইলস্টোন, দ্রাবিড়-পন্টিংকে ছাপিয়ে ইতিহাসের পাতায় বিরাট

Sampurna Chakraborty | ০৪ মার্চ ২০২৫ ০৪ : ১২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জোড়া রেকর্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিল্ডিং করার সময় নতুন মাইলস্টোন ছুঁলেন বিরাট কোহলি। ২৭তম ওভারে জস  ইংলিসের ক্যাচ নেওয়া মাত্র ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেন তারকা ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে ফিল্ডার হিসেবে ভারতের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়লেন কোহলি। রবীন্দ্র জাদেজার বলে কভারে বিরাটের হাতে ধরা পড়েন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার। এই ক্যাচ নেওয়া মাত্র রাহুল দ্রাবিড়কে ছাপিয়ে যায় কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাটে ভারতীয় ফিল্ডার হিসেবে কিংবদন্তির ক্যাচ সংখ্যা ছিল ৩৩৪। এবার তাঁকে পেছনে ফেললেন কিং কোহলি। নিজের ৫৪৯তম ম্যাচে এই নজির গড়লেন বিরাট। 

একদিনের ক্রিকেটে রিকি পন্টিংয়ের সর্বোচ্চ ক্যাচের রেকর্ডও ছাপিয়ে যান কোহলি। ৩০১ ম্যাচে ১৬১ ক্যাচ তারকা ক্রিকেটারের। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ক্যাচের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট। ২১৮ ক্যাচ নিয়ে একনম্বরে শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে। ১৬০ ক্যাচ নিয়ে তৃতীয় স্থানে পন্টিং। চতুর্থ স্থানে রয়েছেন মহম্মদ আজহারউদ্দিন (১৫৬)। ইংলিসের ক্যাচ নিয়ে পন্টিংকে ছুঁয়ে ফেলেন কোহলি। তারপর ৪৯তম ওভারে নাথান ইলিসকে‌ তালুবন্দি করার সঙ্গে সঙ্গে অজি বিশ্বকাপারকে ছাপিয়ে যান। শুধুমাত্র ব্যাট হাতেই নয়, ফিল্ডিংয়ের একের পর এক নজির গড়ছেন তারকা ক্রিকেটার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া