শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৪ মার্চ ২০২৫ ০৩ : ৩৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আরও একবার বিরাট কোহলি। আরও একবার চেজমাস্টারের কামাল। ব্যাক টু ব্যাক ম্যাচের সেরা। শতরান না পেলেও অস্ট্রেলিয়া বধের মূল কারিগর তিনিই। পাকিস্তানের পর অস্ট্রেলিয়া। বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতা নিয়ে কত না সমালোচনা হয়েছিল। যোগ্য জবাব দিলেন কোহলি। দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তোলার পর জানালেন, পাকিস্তানের ম্যাচের সঙ্গে এদিনের ম্যাচের মিল ছিল। পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী, পার্টনারশিপ গড়া এবং স্ট্রাইক রোটেট করাই তাঁর মূল লক্ষ্য ছিল। কোহলি বলেন, 'পাকিস্তান ম্যাচের সঙ্গে এদিনের মিল ছিল। পরিস্থিতি বুঝে স্ট্রাইক রোটেট করাই আমার প্রধান লক্ষ্য ছিল। কারণ এই উইকেটে পার্টনারশিপ গুরুত্বপূর্ণ। সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করছিল। সেইভাবে নিজের ইনিংস সাজাই। আমি তাড়াহুড়ো করিনি। সিঙ্গলস নিয়ে খুশি ছিলাম।'
তারকা ক্রিকেটার জানান, চাপ সামলানোর ক্ষমতা দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। কোহলি বলেন, 'ক্রিকেট চাপের খেলা। যদি খতিয়ে দেখা হয়, চাপের মুখে মাথা নুইয়ে দিয়েছে প্রতিপক্ষ। কিন্তু স্নায়ু ধরে রাখা গুরুত্বপূর্ণ। রানরেট ওভার প্রতি ছয় হয়ে গেলেও, আমি একটুও টেনশন করিনি।' একটুর জন্য শতরান হাতছাড়া হয়েছে। ৮৪ রানে আউট হন। কিন্তু তার বিন্দুমাত্র আফশোস নেই। মাথা ঠান্ডা রেখে শিট অ্যাঙ্করের ভূমিকা পালন করেন। সেরা পাঁচ ইনিংসের মধ্যে কি এটা থাকবে? কোহলি বলেন, 'আমি সেটা জানি না। আপনারা বলতে পারবেন। আমি এইসব দিকে নজর দিই না। মাইলস্টোন নিয়ে না ভাবলে, স্বাভাবিকভাবেই হয়ে যায়। তিন অঙ্কে পৌঁছতে পারলে দারুণ হত। তবে জয়টাই গুরুত্বপূর্ণ। আমার কাছে এখন আর বাকি জিনিসগুলোর মূল্য নেই।' চ্যাম্পিয়ন্স ট্রফি প্রমাণ করে দিল, কোহলি রয়েছেন কোহলিতেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি