শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | আন্তর্জাতিক মঞ্চে ঐতিহ্যের সঙ্গে লড়াই নবজাতকদের, কলকাতায় ভুটানের পুনরাবৃত্তি চান অস্কার

Sampurna Chakraborty | ০৪ মার্চ ২০২৫ ০১ : ৫২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ঐতিহ্যের সঙ্গে নবজাতকদের লড়াই। ইস্টবেঙ্গল-আর্কাদাগের ম্যাচের ট্যাগলাইন এটা হতেই পারে। বুধবার ঘরের মাঠে তুর্কমেনিস্তানের দলের বিরুদ্ধে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নামবে লাল হলুদ। একটানা ম্যাচ জেতার নজির রয়েছে এই ক্লাবের। দেশের স্থানীয় লিগ জিতেছে। তবে ক্লাবের বয়স মাত্র দু'বছর ছুঁইছুঁই। সেখানে ইস্টবেঙ্গল একশো বছরের ক্লাব। দুই দলের মধ্যে আসম লড়াই। এএফসি চ্যালেঞ্জ লিগের সেমিফাইনালে যাওয়ার এটাই সুবর্ণ সুযোগ কলকাতার ক্লাবের সামনে। ঘরের মাঠে সমর্থকদের উপস্থিতিতে প্রথম লেগে বড় ব্যবধানে জিতে নতুন ক্লাবের ওপর চাপ সৃষ্টি করতে পারে ইস্টবেঙ্গল। তবে লড়াইটা খুব মসৃণ হবে না। রবিবার পর্যন্ত আইএসএলের সুপার সিক্সে যাওয়ার লড়াইয়ে ছিল অস্কার ব্রুজোর দল। বেঙ্গালুরুর সঙ্গে ড্র করায় প্লে অফের আশা শেষ হয়ে গিয়েছে। এবার একমাত্র ফোকাস এএফসিতে। তবে মাঝে মাত্র একদিন সুযোগ। তাতেই সরাতে হয়েছে ফোকাস। তবে ক্লাবের ঐতিহ্য, ইতিহাস ধরে রাখতে বদ্ধপরিকর স্প্যানিশ কোচ। অস্কার বলেন, 'আমাদের জন্য গর্বের মুহূর্ত। কারণ আমরা দেশকে প্রতিনিধিত্ব করছি। দলের মোমেন্টাম ভাল। বর্তমানে যে ছন্দে আছে ছেলেরা, তাতে আমাদের ভাল খেলা উচিত। প্রতিপক্ষ আনকোরা নতুন দল। আমরা ক্লাবের ইতিহাসের কথা মাথায় রেখে খেলব।' 

আর্কাদাগের মরশুম সবে শুরু হয়েছে। একদিন আগেই স্থানীয় লিগ শুরু হয়। সেখানে ইস্টবেঙ্গলের মরশুম শেষ হওয়ার পথে। আইএসএলের একটি মাত্র ম্যাচ বাকি। শিবিরে চোট-আঘাত, ক্লান্তি সবই আছে। সেখানে বিপক্ষের ফুটবলাররা অনেকটাই শারীরিক এবং মানসিকভাবে টাটকা। এটা কি কোনও পার্থক্য গড়ে দিতে পারে? তেমন মনে করছেন না অস্কার। বরং জানালেন, একটানা খেলার মধ্যে থাকায় তাঁদেরই কিছুটা সুবিধা হতে পারে। ব্রুজো বলেন, 'আমরা এই মুহূর্তে মরশুমের শেষদিকে চলে এসেছি। তবে আমরা নিয়মিত খেলার মধ্যে আছি। সেটাই চালিয়ে যাব। দুই দলেরই কিছু সমস্যা এবং ইতিবাচক দিক রয়েছে। ওরা সবে মাত্র লিগ শুরু করেছে। প্লেয়ারদের মধ্যে ক্লান্তি থাকবে না। দুটো দলই সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি থেকে আসছে।' একটানা খেলায় ইস্টবেঙ্গলের প্লেয়ারদের মধ্যে ক্লান্তি আছে। তবে সেই নিয়ে কথা বলতে চান না অস্কার ব্রুজো। প্রথমে হোম বা অ্যাওয়ে ম্যাচ খেলার সুবিধা, অসুবিধা নিয়েও ভ্রুক্ষেপ নেই ইস্টবেঙ্গল কোচের। তবে জানিয়ে দিলেন, বিপক্ষের ফুটবলারদের শারীরিক গঠন ভাল। তাঁদের বিরুদ্ধে খেলা খুব সহজ হবে না। 

আইএসএলে নিজেদের সবটুকু নিংড়ে দিয়েছে লাল হলুদ ফুটবলাররা। এবার পাখির চোখ এএফসি চ্যালেঞ্জ লিগ। আন্তর্জাতিক মঞ্চে ভুটানের সাফল্য অব্যাহত রাখার বিষয়ে আত্মবিশ্বাসী অস্কার। আইএসএলে বেশ কয়েকবার রেফারির সিদ্ধান্ত তাঁদের বিরুদ্ধে গিয়েছে। কিন্তু এএফসির ম্যাচের আগে রেফারিং নিয়ে বিশেষ মন্তব্য করতে চাইলেন না ইস্টবেঙ্গল কোচ। চোটের জন্য মঙ্গলবার আলোয়ার আলিকে পাওয়া যাবে না। তবে দেশের সেরা ডিফেন্ডারকে মাঠের বাইরে রেখে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামতে ভয় পাচ্ছেন না সল ক্রেসপোরা। ভুটানের পারফরম্যান্স দিয়ে নিজেদের উদ্বুদ্ধ করছে লাল হলুদের ফুটবলাররা। ক্রেসপো বলেন, 'ড্রেসিংরুম জানে এই ম্যাচটা দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা নিজেদের সেরাটা দিতে তৈরি। আমরা ভুটানে সব সুযোগ কাজে লাগিয়ে গোল করেছিলাম। সেটা করার চেষ্টা করব। আনোয়ার দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার। তবে আরও ২৫ জন প্লেয়ার আছে। আমরা সেমিফাইনালে যাওয়ার জন্য সেরাটা দেব।' ইস্টবেঙ্গল নিয়ে হোমওয়ার্ক করে এসেছেন আর্কাদাগের কোচ ভ্লাদিমির বায়রামো। জানান, কলকাতার ক্লাব আগের তুলনায় ভাল জায়গায় রয়েছে। দাবি, নতুন ক্লাব হলেও তাঁদের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তাই ইস্টবেঙ্গলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া