বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

After Years of  Wait  Dev starrer Dhumketu Release Plans Finally in Motion

বিনোদন | Exclusive: আসছে ‘ধূমকেতু’! দেবের সঙ্গে বৈঠক শেষে আর কী জানালেন রাণা সরকার?

Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৪ মার্চ ২০২৫ ০১ : ৪১Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: ২০১৬ সালে ‘ধুমকেতু’র শুটিং সারেন দেব এবং শুভশ্রী। নানা জটিলতায় মুক্তি পায়নি সেই ছবি। তবে বহু বছর ধরেই সেই ছবি মুক্তি নিয়ে উদ্যোগী প্রযোজক রাণা সরকার। দেব নিজেও একাধিকবার জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারে সেরা অভিনয় লুকিয়ে রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতেই। দেব-শুভশ্রীর অনুরাগীরাও ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন।  সমাজমাধ্যমে অসংখ্যবার এই ছবিমুক্তির প্রশ্নে মুখোমুখি হয়েছেন রাণা এবং দেব দু'জনেই। 

 

এমতাবস্থায়, গত ডিসেম্বরে দেব ও শুভশ্রীর 'খাদান' ও 'সন্তান' মুক্তির পর 'ধূমকেতু' নিয়ে আশা জাগিয়েছিলেন রাণা। তবে ‘ধুমকেতু’ মুক্তির জন্য তিনি দর্শকের উদ্দেশে বিশেষ শর্তও দিয়েছিলেন। ফেসবুক পোস্টে রানা লেখেন, ‘‘‘ধুমকেতু’ রিলিজ হবে... ‘খাদান’ আর ‘সন্তান’, দুটো সিনেমাই হিট হলে। দেব এবং শুভশ্রী দু’জনকেই হিট করাতে হবে।’’

 

বক্স অফিসের নিরিখে ‘খাদান’ বাংলা ছবির সব রেকর্ড ভেঙে দিয়েছে। অন্যদিকে, মিঠুন চক্রবর্তী-শুভশ্রী-ঋত্বিক চক্রবর্তী অভিনীত ‘সন্তান’ও যথেষ্ট ভাল ব্যবসা করেছে। সমালোচক মহলেও দারুণ প্রশংসিত হয়েছে সেই ছবি। তাই নিজের দেওয়া কথা রাখার জন্য প্রস্তুতি শুরু করলেন 'জাতিস্মর' ছবিখ্যাত এই প্রযোজক। দেবের সঙ্গে তাঁর অফিসে এই ছবিমুক্তি নিয়ে বৈঠক সারলেন রাণা। বৈঠক শেষে রাণার সঙ্গে হাসিমুখের একটি ছবি পোস্ট করেছেন স্বয়ং দেব। সঙ্গে ক্যাপশনে লিখেছেন,  “এমনি...আশা করি এবারে ভাল কিছু হবে।”

 

স্বভাবতই, এই ছবি দেখে হইচই পড়ে গিয়েছে দেব-ভক্তদের মধ্যে। গোটা বিষয়টি জানতে রাণা সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন। খুব বেশি ভাঙলেও রাণা এটুকু বললেন, “হ্যাঁ। বৈঠক আশাপ্রদ। দেব নিজেও ভীষণ আগ্রহী এই ছবি মুক্তির ব্যাপারে। আন্তরিক চেষ্টা করছে ও। আমি তো আছি-ই সঙ্গে। তবে সব জানার জন্য আরও একটু অপেক্ষা করতে হবে...।”  প্রযোজক এর থেকে বেশি কিছু বলতে না চাইলেও সূত্রের খবর, ওটিটিতে নয় বরং বড়পর্দায় আছড়ে পড়বে ‘ধূমকেতু’! 

 

সেটা কি চলতি বছরেই? ওই যে তা জানার জন্য আরও একটু অপেক্ষা করতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া