শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ মার্চ ২০২৫ ০১ : ১৪Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: বারে বারে বিভিন্ন বিতর্ক জড়ালেও, দর্শকদের মধ্যে অভিনেতা রণজয় বিষ্ণু জনপ্রিয়তা কমেনি। পরপর একাধিক ধারাবাহিকে মুখ্যভূমিকায় অভিনয় করছেন তিনি, আর সেই কারণেই তাঁর জনপ্রিয়তা সাধারণ মানুষের মধ্যে ভীষণ। তবে নতুন একটি সমস্যায় পড়েছেন রণজয়। এবং বিষয়টিকে একপ্রকার সাইবার প্রতারণা-ই বলা যেতে পারে! সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট তিনি জানান, তাঁর নাম নিয়ে অনুরাগীদের সঙ্গে কথা বলছেন অন্য কেউ! আর তাতে বাড়ছে বিপদ রণজয়ের। পাশাপাশি এমন ঘটনাও ঘটেছে যে পদে পদে লজ্জায় পড়ছেন তিনি!
রণজয় জানান, অনেকেই ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে তাঁর নাম করে, নাম নিয়ে সমাজমাধ্যমে তাঁর অনুরাগী-অনুরাগিণীদের সঙ্গে দিব্যি কথাবার্তা চালাচ্ছেন। আর যেসব অনুরাগীরা প্রযুক্তিতে অতটা আপডেটেড নন তাঁরাও সরল মনে বিশ্বাস করছেন সেই ব্যক্তিটি-ই রণজয়। সম্প্রতি, এক অনুষ্ঠানে এমনই এক অনুরাগিণীর সঙ্গে দেখা হয় রণজয়ের। রণজয়ের কথায়, 'আমার নাম ভুলে যাওয়ার অভ্যাস রয়েছে। তবে কোনও মহিলার সঙ্গে রোজ কথা হয়, অথচ তাঁকে দেখলে চিনতে পারছি না, একেবারে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া, এমনটা সাধারণত আমার সঙ্গে ঘটে না।' তখন রণজয় বুঝতে পারেন, ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় অ্যালগোরিদম নিয়ে যথেষ্ট সচেতন নন। ফলে তিনি কোনও ফেক প্রোফাইল বা ফ্যানপেজে জয়েন করেছেন। কথা বলেছেন। আর এর ফলে তাঁর মনে হচ্ছে, তিনি রণজয়ের সঙ্গেই কথা বলেছেন।"
এরপর রীতিমতো হাত জোড় করে ওই ভিডিওতে রণজয় অনুরোধ জানালেন তাঁর নাম ভাঁড়িয়ে এসব কুকীর্তি করা যেন অবিলম্বে বন্ধ করা হয়। কারণ এর ফলে তাঁর অনুরাগীরা ঠকছেন, কষ্ট পাচ্ছেন যা একেবারেই ঠিক নয়। সবশেষে অবশ্য আইনি লড়াইয়েরও হুমকি দিয়েছেন অভিনেতা। তাঁর সাফ কথা, যদি তিনি জানতে পারেন এরকম কাণ্ড করার পিছনে কে অথবা কারা রয়েছে তাহলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে পিছপা হবেন না তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি