বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Abhishek Bachchan and  Aishwarya Rai Bachchan  spark Reconciliation Rumors at Wedding

বিনোদন | এক হচ্ছেন অভিষেক-ঐশ্বর্য? ‘লগান’ পরিচালকের ছেলের বিয়েতে হাজির হয়ে তাঁদের কাণ্ড দেখে হাঁ নেটপাড়া

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ মার্চ ২০২৫ ০০ : ৪৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বেশ অনেক দিন ধরেই বলিউডে অভিষেক-ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদের জল্পনা তুঙ্গে। তারকা দম্পতির আলাদা থাকা থেকে গ্রে ডিভোর্স-এর পথে এগোনো, চর্চায় উঠে এসেছে নানা তথ্য। কিন্তু এসবই কি গুঞ্জন? সবই রটনা? ফিসফাস, আপাতত আলাদা থাকলেও মেয়ে আরাধ্যার জন্যই নাকি এক হচ্ছেন বচ্চন দম্পতি! গত ডিসেম্বর যেন তেমনই ইঙ্গিত মিলল। আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন ঐশ্বর্য-অভিষেক। নাতনির পারফরম্যান্স দেখতে এসেছিলেন অমিতাভ বচ্চনও। এবার আরও একবার ক্যামেরার সামনে একসঙ্গে ধরা দিলেন অভিষেক-ঐশ্বর্যা। 

 

পরিচালক আশুতোষ গোয়ারিকরের ছেলে কোনার্ক গোয়ারিকরের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে ধরা দিলেন অভিষেক-ঐশ্বর্য।  বর কোনার্ক ও কনে নিয়তি কানাকিয়ার সঙ্গেও হাসিমুখে খোশগপ্পো করতে দেখা গেল তাঁদের। অনুষ্ঠানে কোনার্ক ও নিয়তির সঙ্গে পোজও দেন তাঁরা। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে ইসকন সন্ন্যাসী হরিনাম দাসের সঙ্গেও হাসিমুখে কথা বলছেন ঐশ্বর্য। এরপর অভিষেকও হাত জোড় করে ইসকন সন্ন্যাসীর দিকে এগিয়ে আসেন। উল্লেখ্য, বচ্চন দম্পতিকে অফ হোয়াইট রঙের পোশাকে 'টুইনিং' করতে দেখা গিয়েছে এই অনুষ্ঠানে। 


আশুতোষের ছেলের বিয়ের অনুষ্ঠানে ছাড়াও উপস্থিত ছিলেন শাহরুখ খান, আমির খান, কিরণ রাও, গায়ত্রী ওবেরয়, জেনেলিয়া ডি'সুজা, রীতেশ দেশমুখ, বিদ্যা বালান এবং সিদ্ধার্থ রায় কাপুর। এছাড়াও ছিলেন সোনালি বেন্দ্রে, পূজা হেগড়ে এবং চাঙ্কি পাণ্ডে। গত ২ মার্চ নিয়তির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আশুতোষের ছেলে কোনার্ক। কোনার্ক, বর্তমানে বাবার সঙ্গেই সহকারী পরিচালক হিসাবে কাজ করছেন। তিনি এখনও অভিনেতা কিংবা পরিচালক হিসাবে বলিউডে পা রাখেননি। আর তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী নিয়তি হলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং কনকিয়া বিল্ডার্সের মালিক রাসেশ বাবুভাই কনকিয়ার মেয়ে।

 

উল্লেখ্য, গত বছর ধীরুভাই আম্বানি স্কুলের ক্রিসমাস অনুষ্ঠানে প্রত্যেক বছরের মতো গত বছরেও  অংশগ্রহণ করে অভি-অ্যাশের মেয়ে আরাধ্যা। যেখানে শ্বশুরমশাই অমিতাভ ও স্বামী অভিষেকের সঙ্গে একসঙ্গে দেখা গিয়েছিল ঐশ্বর্যকে। বেশ আড্ডার ছলেই জনসমক্ষে ধরা দিয়েছিলেন তাঁরা। বচ্চন পরিবারের সেই ক্যামেরাবন্দি মুহূর্ত সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মনে উঠে এসেছিল নানা কৌতূহল। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছিল, অনুষ্ঠানস্থলে ঢুকে প্রথমে অমিতাভ, ঐশ্বর্য এবং অভিষেক এক মহিলার সঙ্গে দেখা করেন। তারপর তাঁরা স্কুলের ভিতরে প্রবেশ করেন। ঐশ্বর্যকে অভিষেকের সঙ্গে হাত ধরে হাঁটতে দেখা যাচ্ছে। অমিতাভ বচ্চনের সঙ্গে বেশ অনেকক্ষণ কথা বলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। শুধু তাই নয়, ঐশ্বর্যর লুটিয়ে পড়া ওড়না সামলাতেও দেখা গেল অভিষেককে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া