বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Priyanka Chopra Threw Birthday Party for Mom After Dad s Death

বিনোদন | বাবার মৃত্যুর কয়েকদিন পরেই মায়ের জন্য পার্টি দিয়েছিলেন প্রিয়াঙ্কা, ‘উপহার’ হিসাবে নিয়ে এসেছিলেন কোন পুরুষকে?

Reporter: RM | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ মার্চ ২০২৫ ০০ : ১৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বাবাকে প্রচণ্ড ভালবাসতেন প্রিয়াঙ্কা চোপড়া। মায়ের তুলনায় বাবা ডঃ অশোক চোপড়া তাঁর বেশি কাছের মানুষ ছিলেন। নিজের হাতেও ট্যাটু করিয়েছেন প্রিয়াঙ্কা ‘ড্যাডিজ লিটল গার্ল’।  ২০১৩ সালে মারা যান প্রিয়ঙ্কার ডঃ বাবা অশোক চোপড়া। বাবার মৃত্যুশোকের মাঝেই মায়ের জন্য চোখ ধাঁধানো, জাঁকজমকপূর্ণ এক পার্টির আয়োজন করেছিলেন 'দেশি গার্ল'। মাকে ‘উপহার’ দেবেন বলে সাজিয়ে এনেছিলেন জন আব্রাহামকেও! 

 

 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া এই কাণ্ডের কথা ফাঁস করেন। জানান, বাবার মৃত্যুর ৫ দিন পরেই ঘটা করে তাঁর জন্মদিন উদ্‌যাপন করেন প্রিয়ঙ্কা। সঙ্গে ‘উপহার’ হিসেবে দিয়েছিলেন জন আব্রাহামকেও।  মধু চোপড়ার কথায়, “প্রিয়াঙ্কার বাবা মারা গিয়েছিলেন ১০ জুন। আর আমার জন্মদিন ১৬ জুন। বাড়িতে তখন শোকের আবহ। প্রচুর আত্মীয় স্বজন এসেছেন। এমন অবস্থায় মায়ের জন্মদিন উদ্‌যাপন করার সিদ্ধান্ত নেন প্রিয়ঙ্কা। আর তা করেওছিল। আমাদের আত্মীয়দের অনেকেই এই কাণ্ড দেখে নাক সিঁটকেছিলেন, খানিক নিন্দাও করেছিলেন এই বলে যে স্বামীর মৃত্যুর শোক এত জলদি ভুলেও যাওয়া যায়...এসব কথা আর কী। প্রিয়াঙ্কা বাড়িতে থাকা আত্মীয় স্বজনদের থেকে যেতে বলে জমিয়ে পার্টি দিল। এবং বলেছিল – ‘হ্যাঁ, বেশ করছি। মায়ের জন্মদিন উদ্‌যাপনে পার্টি-ই হবে, কারণ বাবা বেঁচে থাকলে তিনিও ঠিক এটাই চাইতেন!’

 

“আমার বহু আত্মীয় স্বজন সেই সময়ে আমার নিন্দা করেছিলেন এই বলে যে ‘দ্যাখো, দ্যাখো, স্বামীর মৃত্যুর পর কয়েকদিন কেটেছে কী কাটেনি এখনই নাচানাচি করছে’। তবে আমার যুক্তি ছিল নিজের কাছে যে  আমার ছেলে-মেয়েরা এত কষ্ট করে এমন একটা সন্ধ্যার আয়োজন করেছে আর আমি মাটি করব? আরে, ওরাও তো কষ্ট পাচ্ছে, ওরাও তো ওদের বাবাকে হারিয়েছে। কিন্তু তার মধ্যেও স্রেফ আমার মুখ চেয়ে এসব করেছে  আর এভাবেই ওদের বাবাকে ওরা সম্মান জানাচ্ছে। তাই আমিও মত দিয়েছিলাম।”

 

কথাশেষে মধু চোপড়া যোগ করেন যে জন আব্রাহাম ওঁর খুব প্রিয় অভিনেতা। সেটা প্রিয়াঙ্কা জানতেন। তাই সেই জন্মদিনের পার্টিতে জন আব্রাহামকেও তিনি নিয়ে এসেছিলেন। মায়ের 'উপহার' হিসেবে!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া