শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৪ মার্চ ২০২৫ ২৩ : ০৪Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের জন্য একাধিক নতুন নিয়ম চালু করেছে বিসিসিআই। এবারের আইপিএল থেকে আর ক্রিকেটারদের পরিবারের সদস্যরা খেলার আগে বা খেলা চলাকালীন ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের এলাকায় ঢুকতে পারবেন না। বা কাছাকাছি আসতে পারবেন না। এই নিয়ম প্রযোজ্য সাপোর্ট স্টাফদের ক্ষেত্রেও। ড্রেসিংরুমে প্রবেশে থাকছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। অনুশীলনের ক্ষেত্রেও এই নিয়ম জারি থাকবে।
বিসিসিআইয়ের নতুন নিয়মে বলা হয়েছে, ক্রিকেটাররা টিম বাসে আসবে অনুশীলনে। দল দুটো ব্যাচে আসতে পারে বা বিমানে ভ্রমণ করতে পারে।
বোর্ড জানিয়েছে, ক্রিকেটারদের টিম বাসেই সফর করতে হবে। প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার জন্যও একই নিয়ম চালু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল ফ্রাঞ্চাইজিগুলিকে ইমেল করে এই নির্দেশিকার কথা জানিয়ে দেওয়া হয়েছে। সেই ইমেলের বয়ান এরকম, অনুশীলনের দিনগুলিতে শুধুমাত্র স্বীকৃত সাপোর্ট স্টাফরাই ড্রেসিংরুম ব্যবহার করতে পারবে। ক্রিকেটারদের পরিবার ও বন্ধুবান্ধবদের আলাদা গাড়িতে মাঠে আসতে হবে। অনুশীলন দেখতে হবে হসপিটালিটি এলাকা থেকে। থ্রো ডাউন স্পেশালিস্ট বা নেট বোলারদের ক্ষেত্রে আগে থেকে বোর্ডের অনুমতি নিতে হবে। অনুমতি মিললে তবেই অনুশীলনে থাকতে পারে সংশ্লিষ্ট সাপোর্ট স্টাফরা।
নতুন নিয়মে বলা হয়েছে:
অনুশীলনে প্রতি দলকে দুটি নেট দেওয়া হবে। যেমন মুম্বইয়ে অনুশীলনের সময় একসঙ্গে দুটো দল অনুশীলন করলে দুই দলকেই দুটি করে নেট দেওয়া হবে।
ওপেন নেট দেওয়া হবে না।
কোনও দল আগে অনুশীলন শেষ করলে সেই দলের নেট অন্য দলকে ব্যবহার করতে দেওয়া হবে না।
ম্যাচের দিন অনুশীলন নয়
ম্যাচের দিন মূল দলের কোনও ফিটনেস টেস্ট হবে না
খেলার দিন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের এলইডি বোর্ডের সামনে বসতে দেওয়া হবে না
ক্রিকেটারদের অরেঞ্জ ও পার্পল ক্যাপ পরা বাধ্যতামূলক
ক্রিকেটারদের জার্সি নম্বর বদল হলে ম্যাচের ২৪ ঘণ্টা আগে জানাতে হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি