বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ মার্চ ২০২৫ ২২ : ৩৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বছর ১৫ আগে খানদের রাজত্ব থাকাকালীন-ই বলিপাড়া ম-ম করত রণবীর কাপুর এবং ইমরান খানের সুবাস। সেই সময়ে এই দুই অভিনেতার আত্মপ্রকাশ ঘিরে কম হইচই হয়নি। প্রথম ছবির পর থেকেই রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন এই দু’জন। এরপর রণবীর ধীরে ধীরে খানেদের রাজত্বে থাবা বসালেও ইন্ডাস্ট্রি থেকে একটু একটু করে হারিয়েই যান ইমরান। সে অন্য প্রসঙ্গ। তবে একটি নামী ফিল্ম অ্যাওয়ার্ডসের সঞ্চালনার দায়িত্ব পালন করতে যখন জুটি বেঁধে প্রথমবার একসঙ্গে মঞ্চে হাজির হন তাঁরা, ব্যাপক চর্চা হয়েছিল সেই সময়ে। রণবীর-ইমরানের রসায়ন এবং পারফরম্যান্স দারুণ প্রশংসিত হলেও এত বছর পর সেই রাতের একটি অজানা কিসসা প্রথমবার ভাগ করে নিলেন খোদ ইমরান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান খান জানান, ওই ফিল্মি অ্যাওয়ার্ডসের সন্ধ্যায় প্রচণ্ড নার্ভাস হয়ে গিয়েছিলেন তিনি। 'জানে তু ইয়া জানে না' অভিনেতার কথায়, “আমার তখন সবে ১ বছরও হয়নি ইন্ডাস্ট্রিতে। প্রায় নতুন-ই বলা যায়। ব্যক্তিগত স্তরে তেমনভাবে কাউকে চিনি না আর এত বড় অনুষ্ঠানে সঞ্চালনা! তার উপর দেখি মঞ্চের সামনে প্রথম সারিতেই বসে রয়েছেন অমিতাভ বচ্চন। মানে আমার হাল খারাপ হয়ে গিয়েছিল...অবস্থা দেখে এগিয়ে এসেছিল রণবীর কাপুর। আমাকে ডাকল। গেলাম। হঠাৎ দেখি, ওর হাতে দামি ভদকার বোতল, ভিতরে অবশ্যই রয়েছে পানীয়। আমাকে রণবীর-ই বুদ্ধি দিয়েছিল ওই পানীয় অল্প খেয়ে নিতে। তাতে ভয় কেটে যাবে, মনে জোর আসবে। তাই-ই করেছিলাম। নিজেদের চাঙ্গা করার লক্ষ্যে সঞ্চালনা সেরে নেওয়ার ফাঁকে ফাঁকে মঞ্চের পিছনে ঢুকঢুক করে দু’জনে মিলে এক-এক চুমুক মেরেছিলাম ভদকার বোতলে। তারপরেই ফের সময় মঞ্চে উঠে যাচ্ছিলাম। এইভাবেই অনুষ্ঠান পার করেছিলাম...”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি