শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৪ মার্চ ২০২৫ ২০ : ২৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। রোহিত শর্মাকে 'মোটা', 'ব্যক্তিত্বহীন' বলে উল্লেখ করেছিলেন শামা।
তাঁর এহেন মন্তব্যের পরে অনেকেই শামাকে আক্রমণ করেছেন। এবার যোগরাজ সিংও মুখ খুললেন কংগ্রেস মুখাপাত্রের আলটপকা মন্তব্যের প্রেক্ষিতে।
দিনকয়েক আগে যোগরাজ সিং ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিসকে তোপ দেগেছিলেন। জানিয়েছিলেন, তাঁকে কোচ করা হলে এক বছরের মধ্যেই তিনি পাকিস্তানকে বিশ্বচ্যাম্পিয়ন করে দেবেন। সেই যোগরাজ এবার বলছেন, ''আমি একটা কথাই বলতে চাই। যার যা কাজ, সেটাই তাঁর করা উচিত। যদি অন্য কেউ সেই কাজ করে তাহলে বিষয়টা নষ্ট হয়। ভারতের ক্রিকেটার, মানুষ এবং এই ভূমি আমার জীবনের থেকেও বেশি মূল্যবান। যে ক্রিকেটার দেশকে সম্মান এনে দিয়েছেন, তাঁর সম্পর্কে রাজনৈতিক সিস্টেমের অন্তর্গত কেউ যদি এমন মন্তব্য করে থাকেন, তাহলে তাঁরই লজ্জিত হওয়া উচিত।''
যোগরাজ আরও বলছেন, ''যাঁরা এমন ধরনের মন্তব্য করছেন, তাঁদের আমাদের দেশে থাকার কোনও অধিকারই নেই। ক্রিকেট আমাদের দেশে ধর্ম। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার কাছে আমরা হেরে যাওয়ার পরে রোহিত আর বিরাট সম্পর্কে অনেকেই অনেক মন্তব্য করেছেন। আমরা তাঁদের বিরোধিতা করেছি। আমি অত্যন্ত দুঃখিত। এমন ঘটনা কেবল পাকিস্তানেই হয়।''
যোগরাজ আরও বলেন, ''এই ধরনের মন্তব্য সহ্য করা যাবে না। আমি যদি প্রধানমন্ত্রী হতাম, তাহলে বলতাম, ব্যাগপত্তর গুছিয়ে নিয়ে এখনই দেশ ছেড়ে চলে যাও।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি