মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Silajit Majumder Takes on Iconic Ritwik Ghatak Role after Saswata Chatterjee

বিনোদন | ঋত্বিক-ই তুরুপের তাস! শাশ্বত চট্টোপাধ্যায়কে এবার টেক্কা দিতে চলেছেন কোন অভিনেতা?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ০৪ মার্চ ২০২৫ ১৯ : ৫৩Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: গানের পাশাপাশি শিলাজিৎ মজুমদারের অভিনয়ও যথেষ্ট প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচকমহলে। এবার পর্দায় ফের নয়া চরিত্রে হাজির হতে চলেছেন শিল্পী। এবং সেই খবর প্রকাশ্যে আসার পরপরই নড়েচড়ে বসেছেন ছবিপ্রেমী দর্শক। প্রশ্ন উঠেছে, সেই নতুন চরিত্রে এবার কি শাশ্বত চট্টোপাধ্যায়কে টেক্কা দিতে চলেছেন শিলাজিৎ? কারণ, শাশ্বতর পর আরও একবার বড়পর্দায় প্রবাদপ্রতিম পরিচালক ঋত্বিক ঘটক-এর চরিত্রে হাজির হচ্ছেন ‘অযোগ্য’ ছবির এই নায়ক।

 

ঋত্বিক ঘটকের চরিত্র কতটা আত্মস্থ করতে পারলেন শিলাজিৎ? শুভঙ্কর ভৌমিকের পরিচালনায় 'অলক্ষ্যে ঋত্বিক' ছবির মাধ্যমে আরও একবার বড়পর্দায় আসতে চলেছেন ‘ঋত্বিক ঘটক’। মূলত, তাঁর কর্মজীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি। পাশাপাশি থাকবে ‘তিতাস একটি নদীর নাম’ ছবির পরিচালকের ব্যক্তিগত জীবনের নানান টুকরো টাকরা কোলাজ। এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধছেন শিলাজিৎ মজুমদার এবং পায়েল সরকার। প্রয়াত পরিচালক ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা ঘটকের চরিত্রে দেখা যাবে পায়েলকে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ছবির শুটিং। 

 

বলাই বাহুল্য, এই চরিত্রকে পর্দায় জীবন্ত করে তোলার জন্য নিজের লুক অনেকটাই বদলে ফেলেছিলেন শিলাজিৎ মজুমদার। নিজের সাধের গোঁফ-দাড়িও কামিয়ে ফেলেছিলেন অভিনেতা। প্রথম দিকে এই চরিত্রে অভিনয় করার কথা বিশ্বাস করতে না পারলেও শেষমেশ নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন শিলাজিৎ মজুমদার। উল্লেখ্য, কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত 'মেঘে ঢাকা তারা' ছবিতে  ঋত্বিক ঘটকের চরিত্রে কিন্তু যথেষ্ট প্রশংসিত হয়েছিল শাশ্বতর অভিনয়। শিলাজিৎ জানিয়েছেন, তিনি নিজের মতো করে ঋত্বিক ঘটককে চেনার ও বোঝার চেষ্টা করেছেন এবং তারপর সেই ভাবেই ক্যামেরার সামনে অভিনয় করেছেন। 

 

শিলাজিৎ অভিনীত চরিত্র কী তবে এবার ছাপিয়ে যেতে পারে শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় কে? আপাতত তা জানানর জন্য ছবিমুক্তির জন্য অপেক্ষা করা ছাড়া অন্য উপায় নেই দর্শকের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া