শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৪ মার্চ ২০২৫ ১৯ : ১৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিকের পর দুবাইয়ে প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২০২৩ বিশ্বকাপ ফাইনালের বদলা নেওয়ার লক্ষ্যে নামবে রোহিত অ্যান্ড কোম্পানি। ফেভারিট টিম ইন্ডিয়া। একাধিক চোটের জন্য ভাঙাচোরা দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছে অস্ট্রেলিয়া। হাই-ভোল্টেজ ম্যাচের আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্র্যাড হ্যাডিনের দাবি, চাপে থাকবে ভারত। যেভাবেই হোক সেমিফাইনাল জেতার চাপ তাঁদের ওপরে থাকবে। চলতি টুর্নামেন্টে নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলছে টিম ইন্ডিয়া। একই ভেন্যুতে প্রত্যেক ম্যাচ খেলায় বাকি দলের তুলনা কিছুটা সুবিধা পাচ্ছে ভারত। কয়েকদিন আগে এমন জানান প্যাট কামিন্স। তাঁর সঙ্গে সুর মেলালেন হ্যাডিন। জানান, ভারতীয় দলের পক্ষে পরিবেশ এবং পরিস্থিতি। এই অবস্থায় সেমিফাইনাল হারার মতো জায়গায় নেই টিম ইন্ডিয়া। হ্যাডিন বলেন, 'ভারত সব ম্যাচই একটা নির্দিষ্ট ভেন্যুতে খেলেছে। উইকেটে ঘাস নেই। শুকনো পিচ। এইধরনের পিচ ভারতকে সাহায্য করবে। আমার মনে হয়, যাবতীয় চাপ ভারতের ওপর থাকবে। ওরা আদর্শ জায়গায় আছে। ভাল ক্রিকেট খেলছে। তবে এটা নকআউট। অস্ট্রেলিয়া সবসময় এইধরনের পরিস্থিতিতে জ্বলে ওঠে। এটা ওদের জন্য এমনই একটা ম্যাচ। অস্ট্রেলিয়ানদের ওপর কোনও চাপ নেই। বরং, পুরো চাপটাই ভারতীয় দলের ওপর। অঘটন বলা যায় কিনা আমি জানি না। তবে এমন পরিস্থিতিতে আমি অস্ট্রেলিয়ার জয় দেখতে পাচ্ছি। আমি সেটাই চাইব।'
ম্যাচের আগে গৌতম গম্ভীরকে সতর্কবার্তাও দিয়ে রাখলেন। তিনি মনে করেন, রোহিতরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে না পারলে, তার আঁচ কোচের ওপরও পড়বে। হ্যাডিন বলেন, 'আমার মনে হয় ভারতের ওপর অতিরিক্ত চাপ আছে। গৌতম গম্ভীর দলের দায়িত্ব নেওয়ার পর ওরা যেভাবে ক্রিকেট খেলছে। হয়তো ওরা সেই সাফল্য পায়নি। শেষ ছয় মাস ধরে আকর্ষণীয় ক্রিকেট খেলতে পারেনি। তাই আমার মনে হয়, ফাইনালে যাওয়ার চাপ ভারতের ওপর থাকবে। সেটা না পারলে, দলের ওপর তার প্রভাব পড়বে।' ২০২৩ বিশ্বকাপ ফাইনালে আন্ডারডগ হয়েও ঘরের মাঠে রোহিতদের হারিয়ে বিশ্বজয় করে অস্ট্রেলিয়া। দুবাইয়ে কোনওভাবেই তার পুনরাবৃত্তি চাইবে না টিম ইন্ডিয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি