শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

India vs Australia Champions Trophy 2025: Aakash Chopra advises to change jersey colour

খেলা | 'আমি কালো পোশাক পরব, ভারতও জার্সির রং বদলাক', সেমি যুদ্ধের আগে কেন এই পরামর্শ রোহিতদের? কে দিলেন?

KM | ০৪ মার্চ ২০২৫ ১৮ : ৫৩Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: কে বলবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। সব দেখে শুনে মনে হওয়াই স্বাভাবিক ম্যাচটা হতে চলেছে ভারত ও ট্র্যাভিস হেডের। 

কারণটাও অবশ্য রয়েছে। গত কয়েকটি বড় মঞ্চে এই ট্র্যাভিস হেডই কিন্তু ভারতের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। বিশ্বকাপ ফাইনালে হেড একাই ভারতের সাজঘর থেকে ম্যাচ নিয়ে চলে গিয়েছিলেন নিজেদের ক্যাম্পে। 
এছাড়াও বর্ডার-গাভাসকর ট্রফিতে হেডের দৌরাত্ম্য দেখা গিয়েছে। তারও আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হেড জুজু হয়ে ধরা দেন ভারতের সামনে। 

এবার হেডকে থামাতে ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া জানিয়েছেন, হেডকে থামাতে অন্য রঙের  জার্সি পরে মাঠে নামুক টিম ইন্ডিয়া। 

চোপড়া বলছেন, ''১৯ নভেম্বর, ২০২৩ সালে যে যন্ত্রণা পেয়েছিল, তার রেশ এখনও রয়ে গিয়েছে। আমাদের প্রতিশোধ নেওয়ার কোনও দরকার নেই তবে রেজাল্ট বদলানোর দরকার রয়েছে। দুবাইয়ের পিচে কি আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারব? আমরা কিন্তু দুবাইয়ে তিনটি ম্যাচই জিতেছি। সেখানে অস্ট্রেলিয়া মাত্র একটি ম্যাচ জিতে দুবাইয়ে এসেছে। ট্র্যাভিস হেডকে থামাবে কে? আমাদের কি নীলের পরিবর্তে অন্য রঙের জার্সি পরা উচিত?'' 

আকাশ চোপড়া মনে করেন, ট্র্যাভিস হেডকে থামানোর উপরে নির্ভর করছে ভারতের জয়-পরাজয়।  আকাশ চোপড়া বলছেন, ''আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি নীল রঙের জার্সি পরব না। আমি কালো পোশাক পরব। হেডকে কীভাবে থামানো সম্ভব? শুরুতে বাউন্সার দেওয়া যেতে পারে। সময় নষ্ট না করে আক্রমণে স্পিনারদের নিয়ে আসা উচিত।'' 

আকাশ চোপড়া বললেন বটে, তবে ভারত কি তাঁর কথা শুনবে? 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া