শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ভারতের বিরুদ্ধে পন্টিংয়ের বাজি এই অজি ব্যাটার, দাবি তিনিই দেবেন খেলার মোড় ঘুরিয়ে

Rajat Bose | ০৪ মার্চ ২০২৫ ১৭ : ৫৩Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ছিটকে গিয়েছেন অজি ওপেনার ম্যাথু শর্ট। দুবাইয়ে ভারতের বিরুদ্ধে ওপেন করতে পারেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। আফগানিস্তান ম্যাচে চোট পেয়েছিলেন শর্ট। তখনই জানা গিয়েছিল সেমিফাইনাল ম্যাচ তিনি খেলতে পারবেন না। পরে জানা যায় তিনি টুর্নামেন্টেরই বাইরে চলে গিয়েছেন।


শর্ট ছিটকে যাওয়ায় অস্ট্রেলিয়া উড়িয়ে এনেছে কুপার কনোলিকে। এই কনোলি হার্ড হিটার। প্রয়োজনে স্পিনও করতে পারেন। দুবাইয়ের উইকেটে যা কার্যকরী হতে পারে। তবে রিকি পন্টিং মনে করেন ভারতের বিরুদ্ধে ম্যাকগার্ককেই খেলানো উচিত।


সাদা বলের ক্রিকেটে ডাকাবুকো ব্যাটিং করে ইতিমধ্যেই নামডাক কুড়িয়েছেন ম্যাকগার্ক। ডানহাতি ব্যাটারের স্ট্রাইক রেট ১৩২। পন্টিংয়ের দাবি, দুবাইয়ে তিনি অজিদের তুরুপের তাস হতে পারেন। পন্টিং বলেছেন, ‘‌বড় ম্যাচে ম্যাকগার্ককে খেলাক অস্ট্রেলিয়া। ও বড় ম্যাচের প্লেয়ার।’‌ 


তবে পন্টিং আরও জানিয়েছেন, প্রয়োজনে স্টিভ স্মিথও ওপেন করতে পারে। টি২০ তে ওপেন করে রানও পেয়েছে স্মিথ। পন্টিং আরও জানিয়েছেন, দরকারে জস ইংলিশকেও উপরের দিকে পাঠাতে পারে অস্ট্রেলিয়া। তাতে মিডল অর্ডারে ভারসাম্য বাড়বে। খেলানো যেতে পারে কুপার কনোলিকে। 


তবে পন্টিংয়ের বাজি ম্যাকগার্ক। এখনও অবধি দেশের হয়ে সাতটি টি২০ ও সমসংখ্যক একদিনের ম্যাচ খেলেছেন কনোলি। রান যথাক্রমে ১১৩ ও ৯৮। পন্টিংয়ের কথায়, ‘‌হয়ত সুযোগ পেলেও বড় রান করতে পারেনি। কিন্তু আমি চাইব সেমিফাইনালে ও খেলুক।’‌ 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া