শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | সেমিফাইনালেও ধ্বংসলীলা চালাবেন হেড, সেমির আগে বিশ্বাস রাখছেন স্টিভ স্মিথ

Kaushik Roy | ০৪ মার্চ ২০২৫ ১৭ : ২২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে নামছে অস্ট্রেলিয়া। আর মেগা ম্যাচের আগে ১৪০ কোটি ভারতবাসী প্রার্থনা করছেন যেন ট্র্যাভিস হেডের উইকেটটা পড়ে যায় শুরুর দিকেই। কারণ, একবার হেড সেট হয়ে গেলে কী হতে পারে সম্প্রতি তার একাধিক উদাহরণ দেখেছে ভারত। ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক কালে দুর্দান্ত পরিসংখ্যান রয়েছে হেডের। এদিন সেমিফাইনালেও ট্রাভিস হেড জ্বলে উঠবেন বলে আশাবাদী অজি অধিনায়ক স্টিভ স্মিথ।

 

বড় মঞ্চে বরাবরই ‘মেন ইন ব্লু’-র বিরুদ্ধে রান করেছেন তিনি। ম্যাচের আগে স্মিথ জানিয়েছেন, আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে দুর্দান্ত ছন্দে ছিলেন হেড। কিন্তু শেষে বৃষ্টির কারণে সেই ম্যাচ পরিত্যক্ত হয়। অস্ট্রেলিয়া অধিনায়ক আশাবাদী, ভারতীয় বোলারদের বিরুদ্ধে চিরাচরিত আগ্রাসী মেজাজেই খেলতে দেখা যাবে হেডকে। তাঁর কথায়, ‘বড় ম্যাচে চাপ থাকেই। তবে ট্র্যাভিস আগেও বহুবার গুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণ পারফর্ম করেছে। আফগানিস্তানের বিরুদ্ধেও দারুণ ফর্মে ছিল। আমি নিশ্চিত, এবারও ট্র্যাভিস নিজের স্বাভাবিক খেলাটাই খেলবে। পাওয়ার প্লে-তে সে দ্রুত রান তুলতে পারলে দলের জন্য ভাল কিছু হতে পারে’।

 

স্মিথের মতে, দুবাইয়ের উইকেটে ভারতীয় স্পিনাররা বড় ভূমিকা রাখতে পারেন, এবং অস্ট্রেলিয়ার ভাগ্য অনেকটাই নির্ভর করবে তাঁরা কীভাবে সেই স্পিনের মোকাবিলা করবেন তার ওপরেই। তিনি জানিয়েছেন, ‘শুধু বরুণ চক্রবর্তী নয়, ভারতের বাকি স্পিনাররাও ফর্মে রয়েছেন। আমাদের প্রধান লক্ষ্য ভারতের স্পিন বোলিংয়ের মোকাবিলা করা। উইকেটে কিছুটা স্পিন সহায়ক হবে বলেই আশা করছি। আমাদের সেটা সামলানোর উপায় বের করতে হবে। আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা রয়েছে। মাঠে সেগুলো প্রয়োগ করতে হবে’। দুবাইয়ে নেট সেশনের ওপরেই ভরসা রাখছে অস্ট্রেলিয়া দল। স্মিথ আত্মবিশ্বাসী, মেগা সেমিফাইনালে ভারতকে কঠিন চ্যালেঞ্জ দেবেন তাঁরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া