বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'বাংলার জাতীয় গর্ব ২'-এর মঞ্চে চাঁদের হাট, 'সেরা'র উদ্‌যাপনে সামিল হলেন কারা?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০৩ মার্চ ২০২৫ ০০ : ৪৫Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: 'এঞ্জেল ক্রিয়েশন'-এর প্রতিষ্ঠাতা তথা ম্যানেজিং ডিরেক্টর সঙ্গীতা সিনহা। গোটা অনুষ্ঠানটি তাঁরই মস্তিস্কপ্রসূত। বাংলার  উজ্জ্বল মুখ ও কৃতিদের  স্বীকৃতিকে বরণ করে নেওয়ার এবং উদ্‌যাপন করার উৎসবই 'বাংলার জাতীয় গর্ব'।

 

বিভিন্ন ক্ষেত্রে জাতীয় পুরস্কার, অর্জুন পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ খেতাব অর্জন করে নিজেদের কৃতিত্বের বর্ণময় ছটায় যাঁরা আমাদের জাতীয় গর্ব হয়ে উঠেছেন , তাঁদের গরিমাকে বরণ করে নেওয়ার , তাঁদের মহিমাকে উদ্‌যাপন করার মঞ্চ 'বাংলার জাতীয় গর্ব '। রবিবার আইটিসি সোনার-এ উদ্‌যাপিত হল এই অনুষ্ঠানের দ্বিতীয় সিজন। 

সম্মান জানানো হল পণ্ডিত অজয় চক্রবর্তী, সৌরভ গাঙ্গুলি, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, লিয়েন্ডার পেজ, কুমার শানু, অভিজিৎ ভট্টাচার্য, মাধবী মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, ঋতুপর্ণা সেনগুপ্ত, জিৎ গাঙ্গুলি, রূপম ইসলাম, কৌশিক গাঙ্গুলি, চূর্ণী গাঙ্গুলি, সুদেষ্ণা রায়, রূপঙ্কর বাগচী, দোলন রায়, অনুপম রায়ের মতো খ্যাতনামাদের। 


এদিন সঙ্গীতা সিনহা বলেন, "বাংলার গর্বদের চিরকালীন মনে রাখার জন্য এই উদ্যোগ। বাঙালি হয়ে, বাংলার কৃতিদের সম্মান জানানোটা কর্তব্য মনে করি।" পণ্ডিত অজয় চক্রবর্তী বলেন, "আজও শিখি সবার থেকে। কখনও নিজের জ্ঞানকে বড় করে দেখি না। কিন্তু আজ 'বাংলার গর্ব'-এর সম্মান পাচ্ছি, সত্যিই এই অনুভূতি অনবদ্য।" সৌরভ গাঙ্গুলির কথায়, "এই অনুষ্ঠান মনের জোর বাড়ানোর বার্তা দেয়। তরুণ প্রজন্মকে ভাল কাজ করার জন্য উৎসাহিত করবে এই ধরনের সম্মান।" 


কুমার শানুর কথায়, "এই অনুষ্ঠান নতুন করে সম্মান দিল। গানে গানে মানুষের মন জয় করার সার্থক।" অভিজিৎ ভট্টাচার্য বলেন, "বাংলার গর্ব হয়ে আবারও কলকাতায় আসতে পেরে খুব খুশি। বাংলায় খুব কম কাজ করলেও যে এত সম্মান পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ।" ঋতুপর্ণা সেনগুপ্তর কথায়, "মা সবসময় বলতেন জীবনে কিছু পেতে গেলে তার জন্য লড়তে হয়। আজ এই সম্মান মায়ের কথা মনে করিয়ে দিল।"

 


এই অনুষ্ঠানের সাক্ষী ছিলেন যশ-নুসরত, অঙ্কুশ-ঐন্দ্রিলা, শ্রুতি-স্বর্ণেন্দু, কৌশানী মুখোপাধ্যায়, লহমা ভট্টাচার্য। ইমন চক্রবর্তীর সুরে এদিন মন মাতল সবার।

 

ছবি: বিপ্লব মৈত্র

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া