বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ মার্চ ২০২৫ ০০ : ৩৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিপাড়ার অন্যতম শক্তিশালী অভিনেতা বলা হয় তাঁকে। কৌতুকাভিনয় থেকে আপাদমস্তক সিরিয়াস চরিত্র-সবেতেই সিদ্ধহস্ত তিনি। তিনি, অর্থাৎ রণবীর শোরে। তবে জানেন কি, একবার রাতারাতি গৃহহীন হয়ে গিয়েছিলেন এই অভিনেতা? কোনওদিন খিদের জ্বালা কাকে বলে তা টের না পেলেও নিজের বাবার দোষে গৃহহীন হতে হয়েছিল তাঁকে।
সম্প্রতি, অর্চনা পূরণ সিং- এর একটি ভ্লগে দেখা গিয়েছে রণবীর শোরে-কে। রণবীর-অর্চনার পাশাপাশি দেখা গিয়েছে অভিনেতা বিনয় পাঠক এবং অর্চনার স্বামী তথা অভিনেতা-পরিচালক পরমিত শেঠিকে। ভ্লগে দেখা গিয়েছে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় ঘুরছেন তাঁরা। এবং একেকটি জায়গার সঙ্গে জুড়ে থাকা তাঁদের নানান ব্যক্তিগত স্মৃতি একে অপরের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। ইন্ডাস্ট্রিতে করা 'স্ট্রাগল' নিয়ে রণবীর-বিনয়কে প্রশ্ন করতে দেখা গেল অর্চনাকে। জবাবে নিজস্ব ছন্দে রণবীর জানালেন যে তাঁকে পেট ভরার জন্য কোনওদিন 'স্ট্রাগল' করতে হয়নি। " দ্যাখো, খাবারের কোনওদিনও অভাব হয়নি আমার। মুশকিলটা হয়েছিল ঘর নিয়ে। আমাদের বাড়ি ছিল। তারপর হঠাৎ একদিন দেখলাম তা আর নেই! ছবি প্রযোজনা করার চক্করে আমাদের বাড়ি বিক্রি করে দিয়েছিলেন বাবা। ফলে গৃহহীন হয়ে গিয়েছিলাম। শেষমেশ ভাড়া বাড়িতে উঠে আসতে হয়েছিল। তবে তার মানে এই নয় যে খাবারের অভাব শুরু হল। ভাড়া বাড়িতে থেকেও দিব্যি মজা করে পাঁঠার মাংস খেয়েছি!"
অন্যদিকে, বিনয় পাঠক জানান, প্রতিষ্ঠিত হওয়ার আগে এমন দিনও তিনি দেখেছেন যেখান বাড়িতে হয়তো টাকা নেই কিন্তু খাবার আছে। অর্থাৎ টেবিলে খাবার থাকত। তাঁর কাছে 'স্ট্রাগল' মানে এই নয় যে তিন-চারদিন পর্যন্ত অভুক্ত অবস্থায় কাটিয়েছেন।
পূজা ভাটের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী কঙ্কনা সেনশর্মার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন রণবীর। হারুণ নামে তাঁদের একটি ছেলেও রয়েছে। ২০১৫ সাল নাগাদ কঙ্কনা ও তাঁর বিচ্ছেদ হয়ে গেলেও বর্তমানে দু'জনে মিলে বড় করছেন হারুণকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি