বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ০৩ মার্চ ২০২৫ ২৩ : ৪০Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: পর্দায় সুপারস্টার স্বামী থেকে বাস্তবে উচ্চমাধ্যমিকের পরীক্ষা- সবকিছুই একাহাতে একসঙ্গে সামলাচ্ছেন অভিনেত্রী মোহনা মাইতি। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য কতটা তৈরি বিজ্ঞানের ছাত্রী মোহনা? শুটিংয়ের মাঝে জানালেন সেই কথা।
অত্যন্ত অল্প বয়স থেকেই নাচ, অভিনয় এবং পড়াশোনা একসঙ্গে সামলাচ্ছেন মোহনা। এই মুহূর্তে জি বাংলার নতুন ধারাবাহিক ‘তুই আমার হিরো’তে মুখ্যচরিত্রে অভিনয় করছেন মোহনা। শুটিংয়ের ব্যস্ততা প্রচণ্ড। আবার অন্যদিকে চলছে সিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা। মোহনা জানালেন, তিনি বিজ্ঞানের ছাত্রী। তাঁর পরীক্ষার বিষয়ের মধ্যে রয়েছে ইংরেজি, অঙ্ক, জীববিজ্ঞান, পদার্থবিদ্যা এবং রসায়ন। অর্থাৎ পিওর সাইন্সের ছাত্রী সে। কিন্তু একদিকে বোর্ডের পরীক্ষা সামলে কীভাবে শুটিং করছেন মোহনা? পরীক্ষার জন্য প্রস্তুতি কতটা? মোহনার কথায়, “পরীক্ষার জন্য আমার প্রস্তুতি মোটামুটি ভালই, একটু টেনশন হচ্ছে কারণ এখন শুটিংও চলছে। সারাদিন শুটিং করে বাড়ি ফিরে রাত ২টো অবধি পড়াশুনা করছি, আবার সকালে শুটিংয়ে আসতে হচ্ছে। একটু ভয়ে ভয়ে পরীক্ষা দিচ্ছি। দেখা যাক কেমন হয় সব কিছু।”
এর আগেও ধারাবাহিকে শুটিং এর মাঝে মেকআপ রুমে মায়ের সঙ্গে পড়তে দেখা গিয়েছে মোহনাকে। এইবারও তেমনটাই করছেন মোহনা। তবে এত গুরুত্বপূর্ণ পরীক্ষা দেওয়ার পাশাপাশি শুটিংয়ের চাপ যেভাবে ঠিক সামলে নিচ্ছেন মোহনা, তা সত্যিই প্রশংসনীয়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পরীক্ষা। সব পরীক্ষার ফলাফল তাঁর ভাল হবে, এমনটাই আশা করছেন মোহনা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি