শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৩ মার্চ ২০২৫ ২৩ : ২৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরু এফসি-র শেষ মুহূর্তের পেনাল্টি গোলে আইএসএলের প্লে অফের দৌড় থেকে তাঁর দল ছিটকে গেলেও ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁ মনে করেন, দিমিত্রিয়স দিয়ামান্তাকসের লাল কার্ড দেখার ঘটনাই তাদের চলতি লিগে সেরা ছয়ে দৌড় থেকে ছিটকে দিল।
এ বারের আইএসএলে ঘরের মাঠে শেষ ম্যাচে রবিবার বেঙ্গালুরু এফসি-র সঙ্গে ১-১ ড্র হওয়ায় তাদের প্লে-অফের যাওয়ার যাবতীয় রাস্তা বন্ধ হয়ে যায়। ম্যাচের ১১ মিনিটের মাথায় যে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন মেসি বৌলি, সেই গোলেই ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল মশাল-বাহিনী। প্রথমার্ধের শেষে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দিমিত্রিয়স দিয়ামান্তাকস। ফলে ম্যাচের অর্ধেকেরও বেশি সময় তারা দশ জনে খেলে। কিন্তু ৯০ মিনিটের মাথায় নিজেদের বক্সে নিশু কুমারের হ্যান্ডবল এক অসাধারণ জয়ের দোরগোড়া থেকে ফিরিয়ে আনে লাল-হলুদ বাহিনীকে।
ম্যাচের পর সাংবাদিকদের কোচ অস্কার বলেন, “আজ আমাদের সেরা ছয়ের বাইরে থাকার প্রধান কারণ আমাদের একজন খেলোয়াড়ের অপ্রত্যাশিত প্রতিক্রিয়া, যা কখনওই হওয়া উচিত ছিল না। যখন দল আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল, আক্রমণ চালিয়ে যাচ্ছিল, সুযোগ তৈরি করছিল, খেলার নিয়ন্ত্রণ নিয়েছিল, সমর্থকেরাও আমাদের পাশে ছিল। তখন সেই মুহূর্তই আমাদের সেরা ছয়ে থাকার সম্ভাবনা শেষ করে দেয়।''
তবু দশ জনেও তুমুল লড়াইয়ের জন্য দলের ছেলেদের প্রশংসা করে কোচ বলেন, ''আজ আমাদের ছেলেরা দুর্দান্ত খেলেছে, বিশেষ করে যখন ম্যাচ ১১ বনাম ১১ ছিল। তখন শুধুমাত্র আমরাই ম্যাচে আধিপত্য বিস্তার করছিলাম। আমরা দুর্দান্তভাবে প্রতিপক্ষকে চাপে রেখেছিলাম, তাদের অর্ধেই বল ছিনিয়ে নিতে নিচ্ছিলাম, দারুণ আক্রমণ সাজাচ্ছিলাম, বলের দখল নিয়ন্ত্রণ করছিলাম এবং প্রচুর সুযোগ তৈরি করছিলাম। দুর্ভাগ্যবশত, ১-০ হওয়ার পর, যদি আমরা ২-০ করতে পারতাম, তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। আমাদের যথেষ্ট সুযোগ ছিল, তবে এটাও সত্যি যে,শেষ ২৫ মিনিটে, যখন তারা আমাদের বক্সে চাপ দিতে শুরু করল, আমরা কিছুটা ভাগ্যবান ছিলাম যে তাদের কয়েকটি শট পোস্টে লেগে ফিরে এসেছে।''
দলের এই পারফরম্যান্সে আশাবাদী হয়ে উঠেছেন তাদের স্প্যানিশ কোচ। বলেন, ''আমার খেলোয়াড়দের পারফরম্যান্সের জন্য আমি গর্বিত। আজকের পারফরম্যান্সই আমাদের পথ দেখাচ্ছে, আর যদি আমরা এভাবেই খেলতে থাকি এবং নির্দিষ্ট কিছু জায়গায় উন্নতি করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি, ইস্টবেঙ্গল এখন ভাল কিছু করার জন্য প্রস্তুত।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি