শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৩ মার্চ ২০২৫ ২৩ : ০৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত ভারত। গ্রুপের একনম্বর দল হিসেবেই শেষ চারে গিয়েছে। তিনটে ম্যাচই জেতেন রোহিতরা। মঙ্গলবার ফাইনালে যাওয়ার লক্ষ্যে নামবে দুই দল। ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে যাত্রা শুরু করে অস্ট্রেলিয়া। তবে গ্রুপের বাকি দুই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। নকআউট পর্বে নামার আগে খুব বেশি খেলার সুযোগ পায়নি স্টিভ স্মিথরা। সেখানে ম্যাচের মধ্যে রয়েছে ভারত। তাছাড়া চোটের জন্য প্রথম দলের একাধিক প্লেয়ার নেই। তবে দলটার নাম অস্ট্রেলিয়া। বড় মঞ্চে জ্বলে ওঠার সুনাম রয়েছে। ২০২৩ বিশ্বকাপ যার অন্যতম উদাহরণ। ভারতের মাটিতে ফেভারিটদের হারিয়ে চ্যাম্পিয়ন্স হয় অজিরা। ৫০ ওভারের ম্যাচে সেই শেষবার মুখোমুখি হয় দুই দেশ। ঘরের মাঠে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জেতে তাঁরা। তবে সেই দলের সঙ্গে বর্তমান দলের অনেক পার্থক্য। নেই মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড। হঠাতই অবসর নেন মার্কাস স্টোইনিস। চোটের জন্য নেই মিচেল মার্শও।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার সঙ্গে সাক্ষাতে ২-১ এ এগিয়ে ভারত। দুই দলের চারবার সাক্ষাৎ হয়েছে। একটি ম্যাচ ড্র হয়। তবে সার্বিক পরিসংখ্যানের বিচারে অনেকটাই এগিয়ে অস্ট্রেলিয়া। একদিনের আন্তর্জাতিকে দুই দলের মধ্যে ১৫১ বার সাক্ষাৎ হয়েছে। তারমধ্যে ৮৪ বার জিতেছে অজিরা। ভারত ৫৭টি ম্যাচ জিতেছে। ১০টি ম্যাচে ফয়সালা হয়নি। পাকিস্তানে বৃষ্টির জন্য বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচ ভেস্তে গিয়েছে। যা নিয়ে পিসিবির তীব্র সমালোচনা চলছে। দুবাইয়ে অবশ্য তেমন সম্ভাবনা নেই। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আকাশ পরিষ্কার থাকবে। ম্যাচের প্রথমার্ধে তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি থাকবে। সূর্যাস্তের পর তাপমাত্রা ২৫ ডিগ্রি হবে। পিচের চরিত্রে তেমন বদল হবে না। উইকেট থেকে সাহায্য পাবে স্পিনাররা। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সাধারণত চ্যালেঞ্জের মুখে পড়ে ব্যাটাররা। সেমিফাইনালেও তাই হওয়ার সম্ভাবনা। ম্যাচের অধিকাংশ সময় আধিপত্য দেখাবে স্পিনাররা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি