শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ মার্চ ২০২৫ ২৩ : ০৬Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ২০১৯-এ মুক্তি পেয়ে বক্স অফিস কাঁপিয়েছিল ‘কবীর সিং’। এখনও পর্যন্ত শাহিদ কপূরের কেরিয়ারের সফলতম ছবি ‘কবীর সিং’। বক্স অফিসে ৩৭০ কোটি টাকার ব্যবসা করেছিল ওই ছবি। এরপর রণবীর কাপুরের সঙ্গে হাত মিলিয়ে ‘অ্যানিম্যাল’ ছবি বানিয়েছেন সন্দীপ রেড্ডি ভঙ্গা। ২০২৩-এর ডিসেম্বরে বড়পর্দায় মুক্তি পেয়েছিল রণবীর কাপুর অভিনীত ছবি 'অ্যানিম্যাল'। ছবিমুক্তির পরপরই তোলপাড় শুরু হয়েছিল বক্স অফিস থেকে নেটপাড়ায়। মাত্রাতিরিক্ত টক্সিক নাকি ভায়োলেন্সটা সমস্ত লেভেলের উপরে? ‘আলফা মেল’-এর ইমেজ দেখিয়ে কি পরিচালক যুব সমাজের মানসিকতার ক্ষতি করছেন? এসব বিতর্ককে পিছনে ফেলে রেকর্ড পরিমাণ টাকা আয় করেছিল এ ছবির নির্মাতারা। ছবিতে দর্শক-সমালোচকদের নজর কেড়েছে রণবীর কাপুর এবং অনিল কাপুরের রসায়ন। তবে জানেন কি 'অ্যানিম্যাল'-এ রণবীরের সঙ্গে এক দৃশ্যে দেখতে পাওয়ার কথা ছিল ‘কবীর সিং’-এর?
সম্প্রতি, এক সাক্ষাৎকারে একথা ফাঁস করেছেন খোদ সন্দীপ রেড্ডি ভাঙ্গা। জানালেন, ‘কবীর সিং’ দিল্লির এক নামী বেসরকারি হাসপাতালের নামকরা সার্জন। আর 'অ্যানিম্যাল'-এ দেখা যায় রণবীর গুরুতর আহত হওয়ার পর দিল্লির এক নামী হাসপাতালেই ভর্তি হয়েছিল। সন্দীপ ভেবেছিলেন, ওই হাসপাতাল-ই হতে পারত ‘কবীর সিং’-এর। রণবীরের মতো এত গুরুত্বপূর্ণ রোগীর গুরুতর অস্ত্রোপচারের দায়িত্ব নিতে পারেন কোনও বড় সার্জন-ই। সেখানেই ঢুকে পড়তে পারত ‘কবীর’। পরিচালকের এই ভাবনা শুনে সেটের সবাই হইহই করে উঠেছিলেন। সন্দীপ নিজেও চেয়েছিলেন এরকম দৃশ্য রাখতে। কিন্তু শেষমেশ তা বাতিল করে দেন নিজেই।
তবে কি ‘অ্যানিম্যাল’-এর সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’-এ দেখা হতে পারে এই দুই ধুরন্ধর? সে প্রশ্নের জবাবে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি