শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

India vs Australia Champions Trophy 2025: Pakistan cricket superstars Wasim Akram and Waqar Younis believe that the Indian cricket team is the finest among the four teams who qualified for semifinal

খেলা | 'সেমিফাইনালের চারটি দলের মধ্যে ভারতই ...', অজি-যুদ্ধে নামার আগে পাক মুলুক থেকে ভেসে এল বিরাট প্রশংসা

KM | ০৩ মার্চ ২০২৫ ২২ : ২৩Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন পাক তারকারা ভারতের সমালোচনা শুরু করে দিয়েছেন। দুবাইয়ের মাঠে খেলে বাড়তি সুবিধা পাচ্ছেন রোহিত-কোহলিরা। পাক মুলুক থেকে এহেন বাণী ভেসে  আসছে। 

কিন্তু প্রাক্তন পাক ক্রিকেটারদের সঙ্গে একমত নন ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিস। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের ছাড়পত্র জোগাড় করেছে যে চারটি দল, সেই দলগুলোর মধ্যে ভারতকেই সম্পূর্ণ একটা দল বলে মনে করেন দুই প্রাক্তন পেসার। 

ওয়াসিম আক্রম বলেন, ''টিম ইন্ডিয়াকে যত প্রশংসা করো না কেন, তা কম হবে। শেষ ছ'টি ম্যাচের ছটিতেই জিতেছে ভারত। তার মধ্যে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে। আইসিসি-র পরিসংখ্যান যদি ধরা হয়, তাহলে দেখা যাবে ১৪টি ওয়ানডে-র মধ্যে মাত্র একটিতেই হেরেছে ভারত। সেটিও ২০২৩ বিশ্বকাপ ফাইনাল। সেটা ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।'' 

আক্রমের মতে, এই তথ্যই প্রমাণ করছে দলের প্রত্যেকের দারুণ আত্মবিশ্বাস। উইকেটের চরিত্র ভাল বুঝতে পারেন ভারতীয় ক্রিকেটাররা। চার জন স্পিনার নিয়ে খেলে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সফল হয়েছে। 

ওয়াসিম আক্রমের দীর্ঘদিনের পার্টনার ওয়াকার ইউনিস বলেন, ''সেমিফাইনালের চারটি দলের মধ্যে সম্পূর্ণ দল একমাত্র ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্রুত তিন উইকেট হারালেও ভারত পার্টনারশিপ গড়ে। পরে জাদেজা ও পাণ্ডিয়া মারমুখী ব্যাটিং করায় ভারত ২৪৯ রান করে এই পিচে। নিউজিল্যান্ড যেভাবে বল করেছে, তাতে অন্য কোনও দল হলে আড়াইশো রান করা কঠিন হত।'' 

সেমি-যুদ্ধে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দুই নামী প্রাক্তনের কাছ থেকে ঢালাও সার্টিফিকেট পেল টিম ইন্ডিয়া। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া