শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৩ মার্চ ২০২৫ ২২ : ১৮Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: হাইব্রিড মডেলে ভারত সব ম্যাচ খেলছে দুবাইয়ে। ভারতের তিনটি ম্যাচেই দেখা গিয়েছে স্পিনারদের দাপট। তার মধ্যে রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার স্পিনার ও এক বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলেছে ভারত। দুবাইয়ের মন্থর উইকেটের সমালোচনা শুরু হয়েছে। তার মাঝে এবার মুখ খুলল আমিরশাহি ক্রিকেট বোর্ড।
আমিরশাহি ক্রিকেট বোর্ডের সিইও সুভান আহমেদ জানিয়েছেন, আইসিসির নিয়ম মেনেই পিচ তৈরি করেছেন তাঁরা। সুভান বলেন, ‘যে মুহূর্তে জানতে পেরেছি যে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হবে সেই মূহূর্ত থেকে পিচ তৈরি করেছি। ইন্টারন্যাশনাল টি২০ প্রতিযোগিতা চলাকালীনও পিচ তৈরি হয়েছে। আইসিসির সব নিয়ম মানা হয়েছে।’
সুভান জানিয়েছেন, আন্তর্জাতিক টি২০ প্রতিযোগিতায় সব পিচ তাঁরা ব্যবহার করেননি। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পিচ বেছে রেখেছিলাম। সেই পিচে কোনও ম্যাচ হয়নি। পিচের যত্ন নেওয়া হয়েছে। জানতাম আইসিসি প্রতিযোগিতায় তরতাজা উইকেট দিতে হবে। পিচ তো এখন পর্যন্ত ভালই দেখিয়েছে। কেউ তো অভিযোগ করেনি।’
সুভানের কথা থেকে স্পষ্ট, পিচ নিয়ে কোনও সমালোচনা মানছেন না তাঁরা। বছরের এই সময় দুবাইয়ে গরম বেশি। সেই কারণে পিচ একটু শুষ্ক হবে, সেটাই স্বাভাবিক। ভারতের তিনটি ম্যাচেই খেলা যত গড়িয়েছে তত মন্থর হয়েছে উইকেট। পরের ম্যাচেও সেই ছবিই দেখা যেতে পারে। সেই কারণেই দলে বেশি স্পিনার রেখেছে ভারত।
জানা গিয়েছে, চলতি বছরের শেষে এশিয়া কাপও দুবাইয়ে হওয়ার কথা। এখনও পর্যন্ত ঘোষণা না হলেও তাঁরা যে আয়োজন করতে প্রস্তুত তা জানিয়ে দিয়েছেন সুভান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি