শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | 'দুবাই আমাদের ঘরের মাঠ নয়' বাড়তি সুবিধার প্রসঙ্গ উড়িয়ে দিলেন রোহিত

Sampurna Chakraborty | ০৩ মার্চ ২০২৫ ২১ : ৪৪Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ খেলছে টিম ইন্ডিয়া। যা নিয়ে বেশ কয়েকদিন ধরেই প্রশ্ন উঠছে। অনেকেই মনে করছেন একই স্টেডিয়ামে সব ম্যাচ খেলার অ্যাডভান্টেজ পাচ্ছে ভারতীয় দল। তবে এর সঙ্গে একেবারেই একমত নন রোহিত শর্মা। ভারত অধিনায়কের দাবি, দুবাই তাঁদের হোম গ্রাউন্ড নয়। পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের প্রাক্তন তারকারা ভারতের দুবাইতে খেলা নিয়ে সমালোচনার ঝড় বইয়ে দিয়েছে। তাঁরা দাবি করেন, গ্রুপ এ-র বাকি দলগুলোর থেকে কিছুটা এগিয়ে থাকবে টিম ইন্ডিয়া। প্রাক্তনদের এই দাবি মানতে নারাজ ভারত অধিনায়ক। রোহিত বলেন, 'প্রত্যেকবার পিচ নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তিনটে ম্যাচেই উইকেটের আলাদা চরিত্রে ছিল। এটা আমাদের ঘরের মাঠ নয়। এটা দুবাই। আমরা এখানে এত বেশি ম্যাচ খেলি না। এটা আমাদের কাছেও নতুন।' অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে এমনই জানান ভারতের নেতা। 

দুবাইয়ের পিচে প্রথমবার খেলবে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথদের নতুনভাবে মানিয়ে নিতে হবে। কিন্তু ভারত অধিনায়কের দাবি, তাঁদেরও পিচের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে। রোহিত বলেন, 'এখানে চার থেকে পাঁচটা পিচ ব্যবহার করা হচ্ছে। তাই আমি জানি না সেমিফাইনালে কোন পিচ ব্যবহার করা হবে। তবে যে উইকেটেই খেলা হোক না কেন, আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে। সেই অনুযায়ী আমরা খেলব। নিউজিল্যান্ডের বোলাররা বল করার সময় বল সুইং করছিল। প্রথম দুই ম্যাচে আমাদের বোলাররা বল করার সময় বল সুইং করেনি। আগের ম্যাচে উইকেটে স্পিন ছিল না। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছিল। তাই আমরা জানি না পিচ কী চরিত্র নেবে।' ভারত অধিনায়ক জানিয়ে দিলেন, তিনি এমন পিচ চান, যেখান থেকে বোলাররাও সাহায্য পাবে।যা ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলবে। পাঁচজন স্পিনারে চ্যাম্পিয়ন্স ট্রফির দল গড়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। রোহিত জানান, দুবাইয়ে আইএলটি-২০ টুর্নামেন্ট দেখার পরই এমন সিদ্ধান্ত নেয় তাঁরা। কারণ তাঁরা জানতেন, দুবাইয়ের উইকেট মন্থর থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার বেশ কয়েকদিন আগে দুবাই পৌঁছে যাওয়ায়, প্রস্তুতির যথাযত সময় পেয়েছে রোহিত অ্যান্ড কোম্পানি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া