বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৩ মার্চ ২০২৫ ২০ : ৫৪Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: বলিউডে বহু বছর দেখা নেই অভিনেতা ইমরান খানের। তবুও মাঝেমধ্যেই চর্চায় উঠে আসেন তিনি। এক সময় দর্শকের থেকে দারুণ ভালবাসা কুড়িয়েছিলেন ইমরান। মহিলা অনুরাগীদের সংখ্যাও কম ছিল না তাঁর।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে স্মৃতির পাতা হাতড়ালেন অভিনেতা। ২০১০ সালে মুক্তি পাওয়া 'আই হেট লাভ স্টোরিজ'-এ সোনম কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। ছবিতে বেশ যৌন আবেদনময় পুরুষের চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। এই চরিত্রের জন্য পরিচালক করণ জোহর কীভাবে ইমরানকে তৈরি করেছিলেন, তা এতদিন পর খোলসা করলেন অভিনেতা।
ইমরানের কথায়, "করণ জোহর খুব খুঁতখুঁতে একজন পরিচালক। কোনও কাজ যতক্ষণ না পর্যন্ত তাঁর মনের মতো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হন না। এই ছবির চরিত্রের ক্ষেত্রেও তাই হয়েছিল। আমাকে করণ বলেছিলেন, নিজেকে এমনভাবে তৈরি করতে হবে, যাতে সহজেই মহিলাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি।"
ইমরান বলেন, "আমি কখনও অতিরিক্ত শরীরচর্চা কিংবা অতিরিক্ত ডায়েটে মন দিই না। একটু সাধারণভাবেই জীবন কাটাই। করণ এই ছবির ক্ষেত্রে বলেছিলেন, স্বাভাবিকভাবেই নিজেকে তুলে ধরতে হবে।যাতে একটুও মনে না হয় অতিরিক্ত কষ্ট করে নিজেকে গড়ে তুলেছি। পরিচালকের কথা মতো নিজেকে তুলে ধরেছিলাম। ফলাফল স্বরূপ দর্শকের থেকে দারুণ প্রশংসা পেয়েছিলাম।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি