শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৩ মার্চ ২০২৫ ২০ : ০৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে দেশের শ্বাস প্রশ্বাসে এখন শুধুই বরুণ চক্রবর্তী।
স্পিনের মায়াজালে কিউয়িদের বিদ্ধ করার পরে শেষ চারে রোহিতের দলের প্রথম একাদশে তিনি যে পাকা, তা একপ্রকার নিশ্চিত হয়েই গিয়েছে।
কিন্তু বরুণ চক্রবর্তীর স্ত্রী নেহা খেদেকারকে কি চেনেন? বরুণ জনপ্রিয় ক্রিকেটার হওয়ার আগে থেকেই দু'জনের পরিচয় এবং প্রেম।
১৯৯৫ সালের ৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন নেহা। মুম্বইয়ের মেয়ে তিনি। বরুণ চক্রবর্তীর ক্রিকেট জীবন বিভিন্ন সময়ে বিভিন্ন বাঁক নেয়। বহু পথ পেরিয়ে বরুণ চক্রবর্তী দেশের রহস্য স্পিনার। তাঁর রহস্য উদঘাটন করতে পারেননি নিউ জিল্যান্ডের ব্যাটাররাও।
নেহার সঙ্গে বরুণের প্রেম নিয়ে কালি খরচ হয়নি সংবাদ মাধ্যমে। দু'জনেই নিজেদের সম্পর্ক নিয়ে গোপনীয়তা বজায় রেখেছিলেন। ২০২০ সালের গোড়ার দিকে বিয়ে করবেন বলে স্থির করেছিলেন নেহা ও বরুণ। কিন্তু অতিমারীর জন্য বিয়ের দিনক্ষণ পিছিয়ে দেন। অবশেষে ২০২০ সালের ১২ ডিসেম্বর বিয়ে করেন বরুণ ও নেহা।
২০২২ সালে নেহা ও বরুণের সংসারে আসে নতুন সদস্য। পুত্র সন্তানের জন্ম দেন নেহা। ছেলের নাম আথম্যান।
এই দেশে ক্রিকেটারদের বীরপুজো করা হয়। আইপিএলের গ্রহে বরুণ চক্রবর্তী একজন ম্যাচ উইনার। দেশের জার্সিতেও যে তিনি ম্যাচ উইনার হিসেবে আবির্ভূত হতে পারেন, তা দেখা গেল রবিবারের দুবাইয়ে।
বরুণ এখন জনপ্রিয় ক্রিকেটার। কিন্তু নেহা নিজেকে প্রচারের বাইরে রাখতেই পছন্দ করেন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট। মাত্র ৬৮১ জন তাঁর ফলোয়ার।
বরুণের স্ত্রী অন্তর্মুখী স্বভাবের। বরুণের খেলা থাকলে মাঠে দেখা যায় তাঁকে। তবে প্রচারের সার্চলাইট এসে পড়ে না নেহার উপরে।
মঙ্গলবার মরুশহরে ভারত-অস্ট্রেলিয়ার ধুন্ধুমার লড়াই। রোহিত-বিরাটের ব্যাটের সঙ্গে সঙ্গে লক্ষ্য থাকবে বরুণ চক্রবর্তীর দিকেও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি