শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | তিন না চার স্পিনার? অজিদের বিরুদ্ধে মেগা সেমির আগে পছন্দের প্রথম একাদশ বাছলেন শাস্ত্রী

Sampurna Chakraborty | ০৩ মার্চ ২০২৫ ২০ : ২৭Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: গ্রুপের একনম্বর দল হিসেবে শেষ চারে চলে গিয়েছে টিম ইন্ডিয়া। রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারায় রোহিতরা। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল। গ্রুপের শেষ ম্যাচে দলে একটি পরিবর্তন হয়। হর্ষিত রানার বদলে বরুণ চক্রবর্তীকে খেলানো হয়। নেমেই বাজিমাত করেন কেকেআরের রহস্য স্পিনার। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর মতে, একই দল ধরে রাখা উচিত। তিনি জানান, দুবাইয়ের একই উইকেটে বেশ কয়েকটা ম্যাচ হওয়ায়, পিচ থেকে সুবিধা পাবে স্পিনাররা। রবি শাস্ত্রী বলেন, 'এই পিচে বেশ কয়েকটা ম্যাচ হয়ে গিয়েছে। প্লেয়াররা পিচে ঢুকে পড়েছিল। যেখানে একদিন পরে খেলা হওয়ার কথা। তাই উইকেট থেকে স্পিনাররা সুবিধা পাবে।'

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারজন স্পিনার নিয়ে খেলে টিম ইন্ডিয়া। অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব আগে থেকেই ছিলেন। রবিবার চতুর্থ স্পিনার হিসেবে অন্তর্ভুক্ত করা হয় বরুণ চক্রবর্তীকে। তাতেই হিট। স্পিনাররা ৩৭.৩ ওভার বল করে। দশের মধ্যে ৯ উইকেট স্পিনারদের। তারমধ্যে পাঁচ উইকেট বরুণের। ২৫০ রান তাড়া করতে নেমে লক্ষ্যে পৌঁছতে পারেনি নিউজিল্যান্ড। অজিদের বিরুদ্ধে সেমিফাইনালে একই স্ট্র্যাটেজি চান রোহিত-বিরাটদের প্রাক্তন কোচ। তিনি মনে করেন, বিগ সেমিফাইনালে প্রথমে ব্যাট করলে ২৪০-২৫০ রানই যথেষ্ট। শাস্ত্রী বলেন, 'প্রথমে ব্যাট করলে, ২৪০-২৫০ রানের কাছাকাছি তুলতে হবে। সেমিফাইনালের মতো বড় ম্যাচে এই রান তোলা সহজ হবে না।' নিউজিল্যান্ডের বিরুদ্ধে টপ অর্ডার ব্যর্থ হয়। মিডল অর্ডারের হাত ধরে ভদ্রস্থ রানে পৌঁছয় ভারত। শাস্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিলে চলবে না। স্কোরবোর্ডে চাপ রাখতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া