শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

India vs Australia Champions Trophy 2025: Matthew Short out, Cooper Connolly in ahead of semifinal clash

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফির ধুন্ধুমার সেমিফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া, বল গড়ানোর আগে বড় ধাক্কা অজি শিবিরে

KM | ০৩ মার্চ ২০২৫ ১৮ : ৩৬Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: মরুশহরে মঙ্গলবার ধুন্ধুমার। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে ভারতের সামনে অস্ট্রেলিয়া। কিন্তু এই হাই ভোল্টেজ ম্যাচের আগে অজি শিবিরে বড় ধাক্কা। চোটের লাল চোখ দেখে মাঠের বাইরে ছিটকে গেলেন ম্যাথু শর্ট। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া অধিনায়কের আর্মব্যান্ড এখন স্টিভ স্মিথের হাতে। সেই স্মিথ আগেই ইঙ্গিত দিয়েছিলেন ম্যাথু শর্টের ব্যাপারে। সেই আশঙ্কাই এবার সত্যি হল। 

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেল ম্যাথু শর্টের। মঙ্গলবার ভারতের বিরুদ্ধে নামতে পারবেন না তিনি। আপৎকালীন ভিত্তিতে শর্টের পরিবর্ত হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হল কুপার কনোলিকে। 

শর্টের না থাকা কিন্তু অস্ট্রেলিয়া শিবিরের কাছে বড় ধাক্কা। ইংল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে ম্যাচ জিতেছিল অজিরা। সেই ম্যাচে অজিদের হয়ে শুরুটা ভাল করেছিলেন তিনি। ৬৬ বলে ৬৩ রান করেন অজি ওপেনার। আফগানদের বিরুদ্ধে ১৫ বলে ২০ রান করেন শর্ট। রশিদ খানদের বিরুদ্ধে বোলিংও করেন ম্যাথু শর্ট। ৭ ওভার হাত ঘুরিয়ে রান দেন মাত্র ২১। উইকেট অবশ্য পাননি তিনি। 

আফগানিস্তানের বিরুদ্ধে চোটের কবলে পড়েন শর্ট। হাঁটতে কষ্ট হচ্ছিল তাঁর। পরে ওপেন করতে নামলেও ম্যাচের শেষে অধিনায়ক স্টিভ স্মিথ জানিয়েছিলেন, শেষ চারের লড়াইয়ের আগে শর্টের সেরে ওঠার সম্ভাবনা কম। সেমিফাইনালে শর্টের বোলিং অজিদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। 

শর্ট ছিটকে যাওয়ায় ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে ওপেন করতে দেখা যেতে পারে জেইক ফ্রেজার-ম্যাকগার্ককে। 


শর্টের পরিবর্ত হিসেবে দলে অন্তর্ভূক্ত হওয়া কনোলির ম্যাচ খেলার সম্ভাবনা বেশি। দুবাইয়ের উইকেট মন্থর। বল পড়ে ব্যাটে আসছে ধীরে। কিউয়িদের বিরুদ্ধে ভারত চার স্পিনার নিয়ে নেমেছিল। বরুণ চক্রবর্তী ম্যাচ সেরা হন। 

দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিটকে গেলেও দলটার নাম অস্ট্রেলিয়া। ভাঙা দল নিয়েও চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ফুল ফোটাচ্ছে। মঙ্গলবারের লড়াইয়ের দিকে তাকিয়ে সবাই। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া