শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | জাদেজার ওপর ক্ষেপে লাল কিউয়ি ধারাভাষ্যকার, কী করেছিলেন তারকা অলরাউন্ডার?

Sampurna Chakraborty | ০৩ মার্চ ২০২৫ ১৭ : ২৪Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: রবিবার ভারতের স্পিনের জালে কুপোকাত হয় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৪৯ রান করা সত্ত্বেও ৪৪ রানে জেতেন রোহিতরা। শুধুমাত্র আরও একটি জয় নয়, দাপুটে জয়। হার্দিক পাণ্ডিয়া ছাড়া বাকি সব উইকেট স্পিনারদের দখলে। বরুণ চক্রবর্তী পাঁচ উইকেট নেন। কুলদীপ যাদবের শিকার দুই। অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট তুলে নেয়। ৩৩তম ওভারে নিজের একমাত্র উইকেট পান ভারতীয় অলরাউন্ডার। দুর্দান্ত বলে টম লাথামকে এলবিডব্লু করেন। রিভার্স সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করেন কিউয়ি ব্যাটার। বল তাঁর উরুতে লাগে। তবে যেভাবে জাদেজা আউটের আবেদন করেন, তা একবারেই নাপসন্দ প্রাক্তন নিউজিল্যান্ডের ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সাইমন ডুলের।

অ্যাপিল করা এবং উইকেটের সেলিব্রেশনের সময় পিচের মাঝখান দিয়ে ছুটে যান জাড্ডু। যা দেখে চটে যান তিনি। ডুল বলেন, 'একবার দেখুন ও কী করেছে। এরকম করা যায় না। ওকে সতর্ক করা উচিত ছিল।' সাধারণত প্লেয়াররা পিচে ঢুকে পড়লে তাঁদের সতর্ক করা হয়। কিন্তু এই ক্ষেত্রে জাদেজাকে কিছু বলা হয়নি। তাতেই ক্ষেপেছেন প্রাক্তন কিউয়ি তারকা। রবিবার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। টিম ইন্ডিয়ার টপ অর্ডার ব্যর্থ। শ্রেয়স আইয়ার এবং অক্ষর প্যাটেল দলকে ম্যাচে ফেরান। শেষদিকে গুরুত্বপূর্ণ রান যোগ করেন হার্দিক পাণ্ডিয়া। ৫০ ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান তোলে ভারত। ৪২ রানে ৫ উইকেট নেন ম্যাট হেনরি। কিন্তু তাঁর বোলিং কাজে লাগেনি। রান তাড়া করতে নেমে নিয়মিত উইকেট হারায় নিউজিল্যান্ড। দলকে লড়াইয়ে রাখেন কেন উইলিয়ামসন। ১২০ বলে ৮১ রান করেন। কিন্তু বরুণ চক্রবর্তীর স্পিনের জালে ধরা দেয় কিউয়িদের মিডল অর্ডার। পাঁচ উইকেট নিয়ে ২০২১ টি-২০ বিশ্বকাপের প্রায়শ্চিত্ত করেন রহস্য স্পিনার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া